শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট নীতিমালা করতে চায় জাতিসংঘ

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে যোগাযোগ আরও বাড়ানো যায় তার জন্য গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্ট নীতিমালা করতে চায় জাতিসংঘ। বিশ্বনেতাদের কাছে নীতিমালায় কী কী থাকবে তা তুলে ধরা হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার যেন জনগণের কাছে সহজলভ্য হয় সেটিও করতে চান তারা। তাই এবারের জাতিসংঘ সম্মেলনকে বলা হয়েছে সামিট অফ দা ফিউচার। সম্মেলনে কাল সোমবার থেকে বাংলাদেশের প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে। খবর এখন।

টেকসই উন্নয়ন, স্বাস্থ্যঝুঁকি, প্রতিটি ক্ষেত্রে সমতা নিশ্চিত করা, নারী ক্ষমতায়নসহ নানা বিষয় নিয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন সাইড ইভেন্টে আলোচনা হয়েছে।

দ্বিতীয় দিনের সেশনে মূল আলোচনা ছিলো বিশ্বের সাথে ডিজিটাল গ্লোবাল কমপ্যাক্ট কিভাবে ছড়িয়ে দেয়া যায়; যার মাধ্যমে আরও বেশি বাড়বে তথ্য আদান-প্রদান।

বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বলেন, প্রযুক্তি ব্যবহার করে বিশ্বে এখন অনেক দূর এগিয়েছে।। তবে আরো সহজে কিভাবে এই প্রযুক্তিকে মানুষের কাছে সহজলভ্য করা যায় তার একটি পলিসি নিয়ে কাজ করছে জাতিসংঘ। এই পলিসিতে গ্লোবাল ডিজিটাল কমপ্যাক্টে কী বিষয়গুলো থাকবে; তা বিশ্ব নেতাদের কাছে তুলে ধরা হবে। সবাই একমত হলে পুরো বিশ্বই উপকৃত হবে। সম্মেলনে বাংলাদেশকে এ বিষয়ে জোরালো ভূমিকা রাখা উচিত বলে মনে করেন তারা।

যুক্তরাষ্ট্রের হিউম্যান কনসার্নের সিইও মাসুম মাহবুব বলেন, ‘কানেক্টিভিটি অনেক সহজ হয়ে গিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে রিসোর্চ সহজেই শেয়ার করা যাচ্ছে।’

সম্মেলনে তরুণদের নিয়েও আয়োজন করা হয় নানা ইভেন্ট।। তারা বলছেন, জাতিসংঘ প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলছে। কিন্তু বাংলাদেশসহ সারা বিশ্বই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নানা জটিলতায় পড়ছে। এ থেকে কিভাবে উত্তরণ সম্ভব তা নিয়েও আলোচনা হয় ইভেন্টগুলোতে।

কানাডা ডিজিসির ইয়ুথ এডভাইজার রাকিব আনাম বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা যখন ইন্ট্রিগ্রেট না করা হয় তথন টেকসই উন্নয়নের গোলগুলো রিচ করতে আমাদের দেরি হয়ে যায়।’

এবারের জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের হয়েও বেশ কয়েকজন তরুণ অংশ নিচ্ছেন। সম্মেলনের তৃতীয় দিন থেকে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের অংশ নেয়ার কথা রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি