রবিবার, নভেম্বর ৮, ২০২৬
27.4 C
Dhaka

ইনফিনিক্স হট সিরিজের তিন স্মার্টফোন বাজারে

টেকভিশন২৪ ডেস্ক : আধুনিক মোবাইল গেমগুলোতে দারুণ গ্রাফিক্স ও দ্রুত গতির সাথে প্রয়োজন হয় পর্যাপ্ত ব্যাটারি পারফরমেন্স এবং স্থিতিশীল ইন্টারনেট নেটওয়ার্ক। এসব কিছুকে প্রাধন্য দিয়ে তরুণদের চাহিদা পূরণে বাজারে এসেছে ইনফিনিক্স হট সিরিজের স্মার্টফোনগুলো।

২০২৪ সালের শুরুতে বাজারে এসেছে হট ৪০ সিরিজের প্রথম ফোন ‘ইনফিনিক্স হট ৪০ আই’। পরে বাজারে আসে একই সিরিজের আরও দুই স্মার্টফোন ‘হট ৪০ প্রো’ এবং ‘হট ৪০’। মেটামেটেরিয়াল অ্যান্টেনা, এক্সবুস্ট গেমিং ইঞ্জিন এবং ৫ হাজার মিলিঅ্যাম্পেয়ার ব্যাটারি লাইফের মতো ট্রেন্ড-সেটিং ফিচার রয়েছে আধুনিক এই স্মার্টফোনগুলোতে।

গেমিং-এর সময় গুরুত্বপূর্ণ যুদ্ধের মাঝখানে হঠাৎ সংযোগ হারানোর দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে হট ৪০ প্রো তে আছে একটি মেটামেটেরিয়াল অ্যান্টেনা। এছাড়াও স্মুথ গেমিং নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৯৯ প্রসেসর এবং ৮ গিগাবাইট র‍্যাম। ফোনটির ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭৮ ইঞ্চি এফএইচডি প্লাস ডিসপ্লেতে আপনার প্রিয় গেমগুলোকে দেখাবে অত্যন্ত মসৃণ এবং এবং প্রাণবন্ত।

গেমিংয়ের জন্য ফোনের পারফরমেন্সকে অপ্টিমাইজ করতে হট ৪০ প্রো-তে রয়েছে গেম মোড এবং গেম টার্বোর মতো ট্রেন্ডিং সব ফিচার। ১০৮ মেগাপিক্সেলের ব্যাক এবং ৩২ মেগাপিক্সলের সেলফি ক্যামেরার ফোনটির বর্তমান বাজারমূল্য ১৯ হাজার ৯৯৯ টাকা।

হট ৪০ ফোনটির গেম অ্যান্টেনা ফোনের ওয়াইফাই জোনকে বর্ধিত করে। আধুনিক এই প্রযুক্তি গেমিং-এর সময় সিগন্যাল রিসিপশন বাড়ানোর জন্য বিশেষভাবে ডিজাইন করেছে ইনফিনিক্স। এতে গেমাররা কোনো প্রকার আটকে যাওয়া ছাড়াই গেমের সাথে সংযুক্ত থাকতে পারবে। গেমিং-এর সব চাহিদা পূরণে যথেষ্ট মসৃণ ডিসপ্লের ফোনটিতে আরও আছে মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর এবং ৮ গিগাবাইট র‍্যাম। সাথে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পেয়ার এবং ৩৩ ওয়াটের ওয়্যারড চার্জিং অ্যাডাপ্টর, যা দিয়ে ২০% থেকে ৭৫% চার্জ হতে সময় লাগবে মাত্র ৩৫ মিনিট। বর্তমানে এই গেমিং ফোনটির দাম ১৭ হাজার ৯৯৯ টাকায়।   

হট ৪০ সিরিজের সবচেয়ে সাশ্রয়ী গেমিং ফোন হচ্ছে ইনফিনিক্স হট ৪০ আই। নির্ঝঞ্ঝাট গেমিং অভিজ্ঞতা দিতে ফোনটিতে রয়েছে অক্টাকোর ইউনিসক টি ৬০৬ প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। আধুনিক ফিচারের ফোনটির বর্তমান বাজারমূল্য ১৩ হাজার ৯৯৯ টাকা।

হট ৪০ সিরিজ ছাড়াও ইনফিনিক্সের আছে হট ৩০ সিরিজ। এই সিরিজের ফোনগুলোতে পাচ্ছেন দুর্দান্ত নেটওয়ার্ক পারফরমেন্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

দেশের যেকোনো অফিসিয়াল শোরুম থেকে কিনতে পারবেন পছন্দের ইনফিনিক্স স্মার্টফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি