Monday, October 12, 2026
25.4 C
Dhaka

ফোন নম্বর ছাড়া ব্যবহার করা যাবে গুগলের দুই স্তরের নিরাপত্তা সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গুগল অ্যাকাউন্টে থাকা তথ্য চুরি করতে নিয়মিত সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। তাই সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) বা টু স্টেপ ভেরিফিকেশন (টুএসভি) নামের দুই স্তরের নিরাপত্তাসুবিধা রয়েছে গুগলের। এ সুবিধা চালু থাকলে পাসওয়ার্ড লেখার পর ব্যবহারকারীর ফোনে বার্তা বা কোড পাঠানো হয়। কোডটি ব্যবহার করেই শুধু অ্যাকাউন্টে প্রবেশ করা যায়। এর ফলে হ্যাকাররা পাসওয়ার্ড হ্যাক করলেও গুগল অ্যাকাউন্টে থাকা তথ্য নিরাপদ থাকে। ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বাড়াতে নিজেদের দুই স্তরের নিরাপত্তাসুবিধা হালনাগাদ করেছে গুগল।

নতুন এ সুবিধা চালু হলে ফোন নম্বর ছাড়াই গুগলের দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে ফোন হারিয়ে গেলেও গুগল অ্যাকাউন্টে প্রবেশ করার সুযোগ মিলবে। এ বিষয়ে এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, দুই স্তরের নিরাপত্তাসুবিধা হালনাগাদের ফলে পরিচিতি যাচাইয়ের জন্য ফোন নম্বরের বদলে অথেনটিকেটর অ্যাপ বা সিকিউরিটি কি ব্যবহার করা যাবে। এর ফলে ফোনের এসএমএসে আসা ভেরিফিকেশন কোডের প্রয়োজন পড়বে না। যাঁরা ফোন নম্বর ব্যবহার করতে চান না, তাঁরা আরও সহজে বিকল্প পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবেন।

গুগলের তথ্যমতে, হালনাগাদ দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যক্তিগত ব্যবহারকারীদের পাশাপাশি প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকর হবে। শুধু তা–ই নয়, এর ফলে নিজেদের অ্যাকাউন্টের নিরাপত্তা ইউবিকি বা টাইটানের মতো ‘সিকিউরিটি কি’ ব্যবহারেরও সুযোগ মিলবে। নতুন এ হালনাগাদ পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।সূত্র – প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

সর্বশেষ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি