বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা: আইএমএফ

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা এআই সব ধরনের চাকরির প্রায় ৪০% এ প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে কর্মক্ষেত্রে বৈষম্যের পরিমাণও বাড়াবে বলে মনে করে সংস্থাটি।

আইএমএফর একটি নতুন বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। সোমবার (১৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেছেন, “বেশিরভাগ ক্ষেত্রেই সামগ্রিক বৈষম্যকে আরও খারাপ খারাপ করে তুলবে এআই।”

অল্প সময়ের মধ্যে এআইয়ের ব্যাপক বিস্তার- এর সুবিধা ও ঝুঁকিগুলোকে আলোচনায় রেখেছে। আইএমএফ বলেছে, চাকরির বাজারে একটি বৃহত্তর অংশকে প্রভাবিত করতে পারে এআই। উন্নত অর্থনীতিতে এই অনুপাত প্রায় ৬০%। তবে এর অর্ধেক ক্ষেত্রেই কর্মীরা এআইকে কাজে লাগিয়ে উপকৃত হওয়ার আশা করতে পারেন। এটি তাদের উৎপাদনশীলতা বাড়াবে।

সহজ করে বললে, এআই-এর মূলত মানুষের করা প্রধান কাজগুলো সম্পাদন করার ক্ষমতা থাকবে। ফলে কর্মক্ষেত্রে এটি শ্রমের চাহিদা কমাতে পারে এবং মজুরিতে প্রভাব ফেলতে পারে। এমনকি এটি মানুষকে চাকরি থেকে ছাটাই করার কারণও হতে পারে।

আইএমএফ আরও জানিয়েছে, নিম্নআয়ের দেশগুলোতে এআই ২৬% চাকরিতে প্রভাবিত করবে।

জর্জিয়েভা বলেন, “এই দেশের অনেকের কাছেই এআই এর সুবিধাগুলো কাজে লাগানোর মতো অবকাঠামো বা দক্ষ কর্মী নেই। ফলে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি দেশগুলোর মধ্যে বৈষম্যকে আরও তীব্র করার ঝুঁকি বাড়াচ্ছে।” ফলে নিম্নআয়ের এবং বয়স্ক কর্মীরা পিছিয়ে পড়তে পারেন বলে মনে করছে আইএমএফ।

সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্বব্যাপী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা জড়ো হওয়ার সময় আইএমএফর এই বিশ্লেষণটি সামনে আসে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি