শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
30 C
Dhaka

ড্রাইভারদের জন্য সাবস্ক্রিপশন প্যাকেজ চালু করল উবার

টেকভিশন২৪ ডেস্ক: যাত্রীদের জন্য বিশ্বাসযোগ্যতা বাড়াতে এবং অফলাইন ট্রিপের সংখ্যা কমানোর লক্ষ্যে কাজ করছে শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার। প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে, উবার মটো চালকরা যেভাবে ক্ষতিপূরণ পাচ্ছেন, সে ব্যাপারটি পরিবর্তনে কাজ করছে তারা।

আজ থেকে উবার মটো চালকরা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন প্ল্যান থেকে নিজেদের পছন্দমতো প্ল্যানটি বেছে নিতে পারবেন। এর ফলে যাত্রীদের কাছ থেকে চালকদের সরাসরি টাকা চাওয়া ও ‘অফলাইন’ ট্রিপ নিতে বলার মতো ঘটনা কমে আসবে বলে আশাবাদী উবার। এমন তথাকথিত ‘খ্যাপ’ ট্রিপের কারণে ঘন ঘন ট্রিপ ক্যান্সেল হতে পারে এবং যাত্রীরা চালকদের সাথে বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন। এমন ট্রিপ নেওয়ার অর্থ হলো, উবার অ্যাপের কোনো নিরাপত্তার ফিচার বা ইন্স্যুরেন্স পলিসি এক্ষেত্রে কাজ করবে না।

নিজেদের সুবিধামতো সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিলে চালকরা প্রতিটি ট্রিপেই ০% সার্ভিস ফি উপভোগ করতে পারবেন। প্রতিদিন হাজারো উবার চালক ঢাকার রাস্তায় চলাচল করেন। সাবস্ক্রিপশন সার্ভিসটি যাত্রী ও চালক উভয়কেই একটি চমৎকার অভিজ্ঞতা দেবে এবং রাস্তায় তাদের নিরাপত্তা বাড়িয়ে তুলবে।

উবার ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অফ সিটি অপারেশনস অভিষেক পাধ্যয় মন্তব্য করেন, “ঢাকার উবার মটো ড্রাইভার পার্টনারদের জন্য সাবস্ক্রিপশন চালু করতে পেরে আমরা আনন্দিত। অফলাইন ট্রিপের সাথে জড়িত নিরাপত্তার ঝুঁকি বিষয়ে আমরা অবগত। এই সাবস্ক্রিপশন যাত্রী ও চালক সবার অভিজ্ঞতাই উন্নত করে তুলবে। চালকরাই আমাদের ব্যবসার প্রাণ। নিরাপত্তা, উদ্ভাবন ও সুবিধাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য টেকসই জীবনধারণের সুযোগ সৃষ্টিতে আমরা কাজ করে যাবো।”

ড্রাইভার অ্যাপের নতুন ভার্সনে সাবস্ক্রিপশন সার্ভিসটি পাওয়া যাচ্ছে। দৈনিক, তিন দিনের মতো বিভিন্ন মেয়াদে সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। সাবস্ক্রিপশনের মেয়াদ থাকাকালীন চালকরা আনলিমিটেড অফার ও ট্রিপ উপভোগ করতে পারবেন। নিরাপত্তা, ইন্স্যুরেন্স কাভারেজ এবং নির্ভরযোগ্যতার সাথে, চালকদের একটি চমৎকার অভিজ্ঞতা প্রদানের ব্যাপারে উবার আশাবাদী।  

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি