বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
28.8 C
Dhaka

অনুষ্ঠিত হলো অ্যামাজন ওয়েব সার্ভিসেস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘অ্যামাজন ওয়েব সার্ভিসেস স্টার্টআপ ডে বাংলাদেশ ২০২৩’। দিনব্যাপী এ অনুষ্ঠানে হাতে-কলমে শিখিয়ে দেওয়া হয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডব্লিউ এস) প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে একটি স্টার্টআপ ডিজাইন থেকে শুরু করে বিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তর করা যায়।

বাংলাদেশের ছাত্র, স্টার্টআপ এবং উদ্যোক্তা – যারা পরবর্তী বিলিয়ন-ডলারের কোম্পানি গড়তে ইচ্ছুক, এটি ছিল তাদের জন্য একটি গুরুত্বপূর্ন ইভেন্ট। এটি উদ্ভাবন এবং সহযোগিতার একটি যাত্রা, যা অগ্রগামি কোম্পানিগুলোর পরবর্তী প্রজন্মকে গঠন করার জন্য ডিজাইন করা হয়েছে।

দিনব্যাপী নিবিড় কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা ক্লাউড-নেটিভ অ্যাপ্লিকেশন, পরিষেবা হিসাবে সফটওয়্যার, বিশ্লেষণ এবং মেশিন লার্নিংয়ের জন্য এ ডব্লিউ এস প্ল্যাটফর্মের সম্ভাব্যতাকে কাজে লাগানোর বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। এই ইভেন্টটি শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপনের, মূল্যবান সংযোগ গড়ে তুলতে এবং স্টার্টআপকে অসাধারণ সাফল্যের দিকে চালিত করার জন্য সরঞ্জামগুলোরর সঙ্গে নিজেকে সজ্জিত করার সুযোগ তৈরি করে দিয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), নলেজভেলি এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল যৌথভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এ ডব্লিউ এস) এর সহযোগিতায় বাংলাদেশে এই প্রথম এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করেছে। এ আয়োজনের স্ট্র্যাটিজিক পার্টনার আইডিয়া ডিজাইন এন্ট্রাপ্রিনিউরশিপ একাডেমি ও এসপায়ার টু ইনোভেট (এ টু আই), গ্লোবাল এন্ট্রাপেনিউরশীপ নেটওয়ার্ক, এক্স এল বি সি লেভেল কনসালল্টিং, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ ইনোভেশান ফোরাম।

দিনব্যাপী এই ইভেন্টের উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যামাজন ওয়েব সার্ভিসেস এর লিডার, সলিউশন আর্কিটেকচার, স্টার্টআপস মোহাম্মদ মাহদী-উজ জামান, ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রধান সমন্বয়কারী মুনীর হাসান, এক্সএলবি-সি লেভেল কনসাল্টিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফকির আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।

ড. মো. সবুর খান বলেন, বিশ্বমানের একটি ইউনিকর্ন ডেভেলপ করার জন্য বা একটি মিলিয়ন বা বিলিয়ন ডলার কোম্পানি প্রতিষ্ঠার জন্য যে প্রসেস ফ্লো মেইনটেইন করতে হয়, তা না করায় বা সঠিক আর্কিটেক্ট,  ডাটা বেইজ ব্যবহার ও সিকিউরিটি কম্প্লায়েন্স ব্যবহার না করার ফলে আমাদের ইয়াং স্টাররা একসময় মুখ থুবরে পড়ে যায়।
 
তিনি আরও বলেন, সে অবস্থা থেকে উত্তরণ ঘটাতেই আমাদের এ উদ্যোগ। কারণ একটি ব্যবসাকে টেকসই করতে হলে প্রতিনিয়ত ইনোভেশন ট্র্যাকটা পরিবর্তন করতে হয়, যা আমাদের উদ্যোক্তাদের অনেকেই জানেন না। এজন্য আমরা নতুন স্টার্টআপদের প্রশিক্ষণের জন্য বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক্সপার্টদের এনে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। বাংলাদেশ এর আগে এ ধরনের হ্যান্ডস অন ট্রেনিং এর ব্যবস্থা হয়নি। এতে অ্যামাজন ওয়েব সার্ভিসেস সরাসরি সহায়তা করছে। এখানে ১৫০ জন স্টার্টআপরা  হাতে- কলমে শিখবে এবং এর মধ্য থেকে কমপক্ষে ৩০ জন প্রত্যেকে ১০ হাজার ডলার করে অডঝ এর ক্রেডিট সুবিধা পাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি