সোমবার, অক্টোবর ৫, ২০২৬
32.5 C
Dhaka

 বিক্রি শুরু আইফোন ১৫, যা জানা জরুরি

টিভি২৪ আইডেস্ক: অবশেষে অ্যাপলের বহুল প্রতীক্ষিত নতুন ফোন আইফোন ১৫ বাজারে এসেছে। শুক্রবার চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে আগ্রহী ক্রেতারা লম্বা লাইনে দাঁড়িয়ে নতুন মডেলের আইফোন হাতে পেয়েছেন। এতদিন ওয়েবসাইটে অর্ডার ও প্রি-অর্ডার সুবিধা থাকলেও শুক্রবার থেকে দোকানে এসেছে আইফোন।

বিশ্লেষকরা জানান, আইফোন ১৫’র প্রি-অর্ডার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। বিশেষত, আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেলের উচ্চ চাহিদা দেখা গেছে।

সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় প্রি-অর্ডার দেওয়া প্রো মডেলের ডিভাইসগুলো ভোক্তার হাতে পৌঁছাতে অক্টোবরের শেষভাগ বা নভেম্বরের মধ্য পর্যন্ত লেগে যেতে পারে।

সর্বশেষ আইফোনে সূক্ষ্ম কিন্তু উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এসেছে। প্রো ও প্রো ম্যাক্সে টাইটানিয়ামের নির্মিত কেসিং যোগ করা হয়েছে। যার ফলে ফোনগুলো আগের তুলনায় আরও হালকা ও পাতলা হয়েছে।

৪৮ মেগাপিক্সেলের একটি মূল ক্যামেরা যোগ হয়েছে আইফোন ১৫র সব মডেলে। এতে রয়েছে বড় আকারের সেন্সর। শুধু প্রো ম্যাক্সে মডেলে যোগ করা হয়েছে ৫ এক্স অপটিকাল জুম ক্যামেরার জন্য নতুন টেলিফোটো লেন্স। প্রো মডেলের ডিজাইনও আগের তুলনায় কিছুটা ভিন্ন।

নতুন ফিচারগুলোর জন্য আইফোনে যুক্ত করা হয়েছে আলট্রা-ওয়াইডব্যান্ড চিপ।

আইফোন ১৫ সাদা, কালো, গোলাপি, সবুজ ও হলুদ রঙে পাওয়া যাচ্ছে। আইফোন ১৫’র স্ক্রিন ৬ দশমিক ১ ইঞ্চি আর প্রোর স্ক্রিনের উচ্চতা ৬ দশমিক ৭ ইঞ্চি।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে লাইটনিং পোর্টের বদলে অ্যান্ড্রয়েড ফোনের সুপরিচিত ইউএসবি-সি চার্জিং ব্যবস্থা। এখন অ্যাপলের ভোক্তারা একই ইউএসবি-সি চার্জার দিয়ে আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটার চার্জ দিতে পারবেন।

আন্তর্জাতিক বাজারে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন প্রো ১৫ ম্যাক্সের দাম যথাক্রমে ৭৯৯, ৮৯৯, ১ হাজার ৯৯ ও ১ হাজার ১৯৯ ডলার।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

সর্বশেষ

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি