শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

করোনাকালে কোটি মানুষকে সেবা প্রদান করেছে “স্বাস্থ্য বাতায়ন”

পহেলা মার্চ থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ১,০১,৭৫,০৮০ জন মানুষ করোনা ও অন্যান্য স্বাস্থ্য বিষয়ক ব্যপারে স্বাস্থ্য বাতায়নে ফোন করেছে। 

টিভি২৪ ডেস্ক:  করোনাকালীন সময়ে ১ কোটির বেশি মানুষকে সেবা প্রদান করেছে “স্বাস্থ্য বাতায়ন-১৬২৬৩”।  ১ লা মার্চ থেকে ২০ শে অক্টোবর পর্যন্ত প্রায় ১,০১,৭৫,০৮০ জন মানুষ স্বাস্থ্য বাতায়ন থেকে বিভিন্ন পরিষেবা গ্রহণ করেছেন, যার মধ্যে ৮৬,৪৮,৮১৮ জনই করোনাভাইরাস বিষয়ে ফোন করেছেন। করোনা কালীন সময়ে দেশের প্রতি ১৬ জন মানুষের মধ্যে একজন নিয়েছেন এই টেলিহেল্‌থ  সেবা। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সেবা গ্রহণ করেছেন ১ কোটি ৫২ লক্ষ মানুষ। স্বাস্থ্য বাতায়ন বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম টেলিহেল্‌থ সেন্টার যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের উদ্যোগে এবং দেশের প্রথম স্তরের আইসিটি এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান “সিনেসিস আইটি’র” সার্বিক তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে সিনেসিস হেলথ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ নিজামউদ্দিন আহমেদ বলেন, “করোনাকালীন সময়ে ‘স্বাস্থ্য বাতায়ন” কল সেন্টারের মাধ্যমে বহুমাত্রিক সেবা প্রদান করা হচ্ছে এবং সেবাটি মানুষের কল্যাণে ব্যাপকভাবে ভূমিকা রেখেছে। প্রতিদিন ২০০ ডাক্তার এই সেবা প্রদান করে আসছে এবং প্রতিদিন প্রায় ৩ লক্ষ মানুষকে সেবা প্রদান করার সক্ষমতা রাখে স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩। স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ সেবার পাশাপাশি জরুরী অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্য তথ্য সেবা, সরকারি ও বেসরকারি চিকিৎসা সেবা সম্পর্কে অভিযোগ গ্রহণ, দুর্ঘটনা জনিত চিকিৎসা সেবা ইত্যাদি প্রদান করা হয়। এছাড়াও, বিশেষজ্ঞ সেবার জন্য বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের বিশেষজ্ঞ কল সেন্টারে ফোন ট্রান্সফার করার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি মনোরোগ বিশেষজ্ঞদের দ্বারা মানসিক স্বাস্থ্য সেবা প্রদান, মা ও শিশু বিশেষজ্ঞদের মাধমে সেবা প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য সেবা দেওয়া হয় স্বাস্থ্য বাতায়ন এবং সিনেসিস হেল্‌থ থেকে।

প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন সবার মত স্বাস্থ্য সেবা পায় সে লক্ষ্যে স্বাস্থ্য বাতায়ন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তির সক্ষমতা দিয়ে বিপুল সংখ্যক মানুষকে সেবা প্রদান এবং করোনা কালীন সময়ে ১ কোটির ও বেশি মানুষকে সেবা প্রদান করা হয়েছে যাদের মধ্যে প্রায় ৮২ ভাগ মানুষ করোনা সংক্রান্ত সেবা গ্রহণ করেছেন। আমরা দেখেছি দেশে অসংক্রামক ব্যাধির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। দেশে ৬৭ ভাগ মানুষ বিভিন্ন অসংক্রামক ব্যাধিতে প্রতি বছর মারা যাচ্ছে, এ অবস্থায় করোনা সংক্রান্ত সেবা প্রদানের পাশা পাশি ভবিষ্যতে অসংক্রামক ব্যাধি যেমন ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিস ইত্যাদি নিয়ে সেবা প্রদান করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বাতায়নের।”

স্বাস্থ্য বাতায়ন সেবাটি ২০১৫ সাল থেকেই মানুষকে টেলিমেডিসিন সেবা দিয়ে আসছে। ল্যান্ড-লাইন বা মোবাইল ফোন ব্যবহার করে “১৬২৬৩”নাম্বারটিতে কল করার মাধ্যমে ২৪ ঘণ্টা ব্যাপী চিকিৎসকের পরামর্শসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পাওয়া যাচ্ছে। চিকিৎসকেরা রোগীদের চিকিৎসা দিচ্ছেন মুঠোফোনের মাধ্যমে। এরপর চিকিৎসকগণ স্বাস্থ্য বাতায়নের সিআরএম থেকে অটোমেটিক এস-এম-এস এর মাধ্যমে ই-প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছেন এবং সে অনুযায়ী রোগীরা পরামর্শ গ্রহণ করছেন এবং ঔষধ সেবন করছেন। বর্তমানে স্বাস্থ্য বাতায়নের সক্ষমতা এবং পরিষেবাগুলো উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি