শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
25.8 C
Dhaka

বিক্রি বেড়েছে স্মার্টফোনের

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের বাজার হিসেবে বিশ্বে শীর্ষে রয়েছে চীন। এরপর দ্বিতীয় অবস্থানে আছে ভারত। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটিতে ৬ কোটি ৫৪ লাখ ইউনিটের বেশি স্মার্টফোন বিক্রি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেশি। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন প্রকাশিত প্রান্তিকওয়ারি মোবাইল ফোন ট্র্যাকিং প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

চীনের মোবাইল ফোন মার্কেটের জন্য ২০২৩ সালের শুরুটা তেমন ভালো ছিল না। ২০২২ সালের তুলনায় প্রান্তিক হিসেবে স্মার্টফোন বাজারজাত ১০ শতাংশ কমেছে। কভিড-১৯ মহামারীর কারণে দেশটির বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বিধিনিষেধ প্রত্যাহার করা হলেও গ্রাহক পর্যায়ের চাহিদা এখনো স্বাভাবিক হয়নি। যে কারণে নির্দিষ্ট সময় পর সেলফোন পরিবর্তনের যে ধারা সেটিতেও পরিবর্তন এসেছে। ভোক্তারা বর্তমানে একটি স্মার্টফোন তিন-চার বছর পর্যন্ত ব্যবহার করছে।

ডিভাইস পরিবর্তনের হার কমে যাওয়ার পেছনে উৎপাদনকারীরাও ভূমিকা রেখেছে। প্রচারণার সময় কোম্পানিগুলো ৪৮ মাস পর্যন্ত সেলফোন ভালো থাকার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি ডিভাইসে বেশি র‍্যাম ও ইন্টারনাল স্টোরেজ থাকার সুবিধাও প্রভাব ফেলেছে। তবে এত সমস্যার মধ্যেও চীনের পাঁচ শীর্ষ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাজারে তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে ১৯ দশমিক ৬ শতাংশ হিস্যা নিয়ে অভ্যন্তরীণ বাজারে শীর্ষে আসে অপো। দুটি ফ্ল্যাগশিপ ডিভাইস বাজারজাতের মাধ্যমে যে উদ্যোগ নেয়া হয়েছিল সেটি অপোর জন্য সুফল বয়ে আনছে। কোম্পানিটির ফাইন্ড এন২ ও ফ্লিপ সিরিজ প্রথম প্রান্তিকে ফোল্ডেবল বাজারে শীর্ষে ছিল। এছাড়া অতিসম্প্রতি উন্মোচন করা ফাইন্ড এক্স-৬ সিরিজ আরো বেশি জনপ্রিয়তা পায়। এর মাধ্যমে অপোর ফ্ল্যাগশিপ সিরিজের বাজার হিস্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

১৭ দশমিক ৬ শতাংশ হিস্যা নিয়ে চীনের বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। জানুয়ারিতে সরবরাহ স্বাভাবিক হওয়ার পর ছয় মাসের মধ্যে অ্যাপল প্রথমবারের মতো পণ্যের দাম পুনর্নির্ধারণ করে। ফেব্রুয়ারিতে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি আইফোন ১৪ প্রো ও ম্যাক্সের চ্যানেল মূল্য কমিয়েছে। এ দুটি ডিভাইসের ভালো চাহিদা ছিল এবং বিক্রিও হয়েছে অনেক। তবে নতুন রঙের ভার্সন আনার পর আইফোন ১৪ ও প্লাস সেভাবে বাজারে প্রভাব বিস্তার করতে পারেনি।

বছরের প্রথম প্রান্তিকে চীনের বাজারে তৃতীয় অবস্থান দখলে রেখেছে ভিভো। বিশেষ করে ভাঁজযোগ্য ডিভাইস এক্স ফোল্ড ২ ও এক্স ফ্লিপ বাজারজাতের জন্য প্রস্তুত।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি