রবিবার, আগস্ট ২, ২০২৬
28.7 C
Dhaka

ইনস্টাগ্রামে সরাসরি অর্থ আয়ের সুযোগ চালু হচ্ছে আরও ৬ দেশে

টেকভিশন২৪ ডেস্ক: মেটার মালিকানাধীন ছবি শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম গত ফেব্রুয়ারি মাসে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে ‘গিফটস’ নামের মনেটাইজেশন সুবিধা চালু করেছে। এই সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে ফলোয়ারদের কাছ থেকে সরাসরি টাকা সংগ্রহ করতে পারবেন।

এই সুবিধাটি প্রথমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু করা হলেও শীঘ্রই যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, মেক্সিকো এবং নিউজিল্যান্ডে সুবিধাটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের ড্যাশবোর্ডে প্রবেশ করে নির্বাচিত কনটেন্ট নির্মাতারা ‘গিফটস’ টুলটি ব্যবহার করতে পারেন। এরপর নিজেদের তৈরি বিশেষায়িত কনটেন্ট অর্থের বিনিময়ে দেখার সুযোগ চালু করতে হয়। ফলে ফলোয়াররা টাকার বিনিময়ে পছন্দের কনটেন্ট, নির্মাতাদের বিশেষায়িত কনটেন্ট দেখার সুযোগ পাবে।

ফলোয়ারদের কাছ থেকে পাওয়া তারকাগুলো ভার্চুয়াল মুদ্রায় রূপান্তরের সুযোগ থাকায় সরাসরি আয় করতে পারেন নির্মাতারা।

পছন্দের কনটেন্ট নির্মাতাদের অর্থ পাঠানোর জন্য ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চুয়াল মুদ্রায় বিভিন্ন মূল্যমানের স্টার কিনতে হয়, যা শূন্য দশমিক ৯৯ ডলার থেকে ৫ দশমিক ৯৯ ডলার। ফলে ব্যবহারকারীরা প্রয়োজনমত তারকা উপহার দিয়ে পছন্দের নির্মাতাদের বিশেষায়িত কনটেন্ট দেখতে পারেন।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

সর্বশেষ

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি