মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
25 C
Dhaka

ঢাকায় বিনিয়োগকারী-স্টার্টআপ নিয়ে ‘ফান্ডফোরওয়ার্ড’ সম্মেলন

টেকভিশন২৪ ডেস্ক:  বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশীয় তথ্যপ্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলোর পারস্পরিক সহযোগিতা টেকসই ডিজিটাল ইকোসিস্টেম ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ বাড়াতে পারে। রোববার গুলশান ক্লাবে অনুষ্ঠিত ইনডেস্ক প্রজেক্ট ম্যানেজমেন্ট লিমিটেড (আইপিএমএল) আয়োজিত ‘ফান্ডফোরওয়ার্ড’ শীর্ষক সম্মেলনে প্রযুক্তি বাজার, প্রযুক্তি ও বিনিয়োগ বিশেষজ্ঞরা এমনটাই জানান।

এসময় বৈশ্বিক শীর্ষস্থানীয় একাধিক বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধি ছাড়াও ফান্ডফোরওয়ার্ড সম্মেলনে বাংলাদেশি অর্ধশতাধিক উদ্যোক্তা ও স্টার্টআপ অংশ নেয়। সম্মেলনে উপস্থিত দেশি ও বিদেশি বক্তারা ডিজিটাল ব্যবসার সঙ্গে সম্পৃক্তদের জন্য নিরাপদ ও স্বচ্ছ ইকোসিস্টেমের সম্ভাবনা উন্মোচন করেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফান্ডফোরওয়ার্ড সম্মেলন ‘ই-গেমিং ও মেটাভার্স,’ ‘ফিনটেক ও ডিজিটাল ফাইন্যান্স’ এবং ‘দ্য চ্যালেঞ্জেস ইন স্টার্টআপ ইন্ডাস্ট্রি’ শীর্ষক তিনটি মূল সেশনে বিভক্ত ছিল।

এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ‘ফ্যাকশন এআই’র চিফ ব্লকচেইন অফিসার ম্যাক্স গার্জা, সাউথ এশিয়া পেনিনসুলা ইউনিভার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজির শাহিন, এটি ক্যাপিটাল পার্টনার্সের চেয়ারম্যান ইফতি ইসলাম, সিএম স্টুডিও-এর প্রযোজক ম্যাক্স ডেকার, ডেলয়েট জাপানের প্রতিনিধি কিও ইজুশি, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সামি আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিকসের ডিন ড. আবদুল হান্নান চৌধুরী, বাংলাদেশ হাইটেক পার্কের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে দুই পদে জয় পেলেন শারমিন খান ঊর্মি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত...

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩...

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি