রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
30 C
Dhaka

টুইটার অ্যাকাউন্ট ফেরত পেলেন সাংবাদিকরা

টেকভিশন২৪ ডেস্কঃ কিছুটা তোপের মুখে টুইটার থেকে সাসপেন্ড করা সাংবাদিকদের অ্যাকাউন্ট খুলে দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমটির মালিক ইলন মাস্ক।

সিএনএন, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসসহ খ্যাতনামা কয়েকজন সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দিয়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ মার্কিন সরকারের সমালোচনার শিকার হন মাস্ক।

কিছু সাংবাদিক ইলন মাস্কের ব্যক্তিগত খুঁটিনাটি প্রকাশ করে তাকে ও তার পরিবারের লোকজনকে বিপদের ঝুঁকিতে ফেলছেন, অভিযোগে সম্প্রতি কয়েকটি অ্যাকাউন্ট বাতিল করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যবসায়ী।
নিষিদ্ধ অ্যাকাউন্টগুলোর মধ্যে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিক ছাড়াও দ্য ইন্টারসেপ্টের মিচা লি, স্বাধীন সাংবাদিক অ্যারন রুপার, ম্যাশেবলের ম্যাট বাইন্ডার এবং টনি ওয়েবস্টার রয়েছেন।
সর্বশেষ বুধবার ‘ইলনজেট’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিলে বিষয়টি আলোচনায় উঠে আসে। এই অ্যাকাউন্টটি জ্যাক সুইনি নামে এক ব্যক্তির। এই অ্যাকাউন্টটির মাধ্যমে ইলন মাস্কের ব্যক্তিগত প্লেনের গতিবিধির সব তথ্য লাইভ প্রকাশ করে দেওয়া হতো।

মাস্ক বলেন, লস অ্যাঞ্জেলসে তার এক সন্তানকে বহনকারী গাড়িকে ‘বেপরোয়া এক উত্ত্যক্তকারী’ অনুসরণ করে। এতে বিপদে পড়তে যাচ্ছিলেন তার সন্তান। এজন্য দায়ী ব্যক্তিগত প্লেনের তথ্য প্রচারকারী কোনো সাংবাদিক। তাই ওই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করার এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।

তবে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় সমালোচনা করে ইইউ কমিশনার ভেরা জোরোভা বলেন, টুইটার থেকে স্বেচ্ছাচারী কায়দায় সাংবাদিকদের বাদ দেওয়ার খবর উদ্বেগজনক।

এদিকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিসা ফ্লেমিং বলেন, মিডিয়ার স্বাধীনতা কোনো খেলনা নয়। তিনি বলেন, চলমান সময়ে এটি বিপজ্জনক নজির। কারণ সারাবিশ্বে সাংবাদিকরা সেন্সরশিপ, হুমকিসহ নানান খারাপ পরিস্থিতি মোকাবেলা করছেন।

এমন সমালোচনার মুখে ইলন মাস্ক অবশ্য টুইটারে ভোটাভুটির দ্বারস্থ হন। ভোটে ৩৬ লাখ টুইটার ব্যবহারকারী অংশ নেন। তাদের ৫৯ শতাংশ মানুষ সংশ্লিষ্ট সাংবাদিকদের টুইটার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দেয়।

এরপরই মতামতের প্রতি সম্মান দেখিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন মাস্ক। তিনি এক টুইটে বলেন, মানুষজন সরব হয়েছে। যে অ্যাকাউন্টগুলো আমার অবস্থানকে শনাক্ত ও প্রকাশ করে দিতে তাদের সাসপেনশন এখন তুলে নেওয়া হলো। সূত্র: বিবিসি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি