শুক্রবার, জুন ১২, ২০২৬
33.5 C
Dhaka

সিএমএমআই সার্টিফিকেশন পেল এসএসএল ওয়্যারলেস

টেকভিশন ডেক্স: সফটওয়্যার ডেভেলপমেন্টে আন্তর্জাতিক মানের সক্ষমতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি সিএমএমআই সার্টিফিকেশন পেয়েছে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান এসএসএল ওয়্যারলেস। কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সিএমএমআই ইন্সটিটিউট ২০ বছরের অধিক সময় ধরে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানকে এই সার্টিফিকেশন প্রদান করে আসছে।

সিএমএমআই অর্থাৎ ক্যাপাবিলিটি ম্যাচিউরিটি মডেল ইন্টিগ্রেশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কাজের সক্ষমতা ও উচ্চমানের স্বীকৃতি প্রদান করা হয়। ইনফরমেশন টেকনোলজি ক্যাটাগরিতে সিএমএমআই সার্টিফিকেট প্রদান করা হয়। বিশ্বের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান সিএমএমআই সার্টিফায়েড। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রতিষ্ঠান হলো ফুজিফিল্ম, ক্যানন, বোশ, সিমেন্স, ফুজিৎসু, আইবিএম। এসএসএল ওয়্যারলেস সবসময় প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে চলছে।

সফটওয়্যার ডেভেলপমেন্টের পাশাপাশি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল পেমেন্ট, ই-কমার্স, ফিনটেক, এসএমএস সার্ভিস, মোবাইল ভ্যাস, ইমেইল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করে থাকে এসএসএল ওয়্যারলেস। এর আগে পিসিআই ডিএসএস ও আইএসও ২৭০০১-২০১৩ সার্টিফিকেশন এবং বিটিআরসি থেকে টিভিএএস ও বাংলাদেশ ব্যাংক থেকে পিএসও লাইসেন্স পেয়েছে এসএসএল ওয়্যারলেস।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি