শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

৭০ হাজারে হুয়াওয়ে মেটবুক ডি১৫

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে আসার পর থেকেই ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে চীনা বহুজাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ের মেটবুক ডি১৫। ইনটেলের ১১তম জেনারেশন কোরআই৫ প্রসেসরে তৈরি হুয়াওয়ের আগের যেকোনো প্রজন্মের কম্পিউটারের তুলনায় অধিকতর স্মার্ট ও উন্নত ফিচারসমৃদ্ধ নতুন এই মেটবুকটি সকল অবস্থাতেই অসাধারণ পারফরম্যান্স ও অভিজ্ঞতা দেবে। হুয়াওয়ে মেটবুক ডি১৫ এর দাম ৭৩ হাজার ৯৯৯ টাকা।

হুয়াওয়ে মেটবুক ডি১৫—তে মাল্টি—স্ক্রিন কোলাবোরেশন, ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার, ডুয়েল—অ্যান্টেনা ওয়াই—ফাই ৬ এবং রিভার্স চার্জিংয়ের মতো উদ্ভাবনী সব প্রযুক্তিগুলো যুক্ত করা হয়েছে। আগের তুলনায় দ্রুত গ্রাফিক্স প্রসেসিং ক্ষমতার প্রদানের লক্ষ্যে এতে ইনটেল আইরিস এক্সই গ্রাফিক্স কার্ড রয়েছে, যার ফলে মেটবুক ব্যবহারকারীরা প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা পাবেন।

হুয়াওয়ে মেটবুক ডি১৫
হুয়াওয়ে মেটবুক ডি১৫

মেটাল বডির মিনিমালিস্ট ডিজাইনে তৈরি হুয়াওয়ের নতুন মেটবুকটিতে একটি ১৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টি—গ্লেয়ার ডিসপ্লে একিভূত রয়েছে। যার ৮৭% স্ক্রিন—টু—বডি রেশিও এবং ১৬:৯ অ্যাসপেক্ট রেশিও ভিউয়িংয়ের ক্ষেত্রে সিনেমাটিক অভিজ্ঞতা দেবে। গুণগত মানের উৎকর্ষ সাধনে প্রতিশ্রম্নতিবদ্ধ হুয়াওয়ের তৈরি স্লিম ডিজাইনের ১ কেজি ৫৬০ গ্রাম ওজনের প্রতিটি মেটবুক ডি১৫—তে ব্যবহারকারীর প্রয়োজনীয় বৈচিত্র্যপূর্ণ পোর্টের সমাহার রয়েছে।

হুয়াওয়ের সুপারচার্জ সমর্থিত মেটবুক ডি১৫ বন্ধ থাকা অবস্থায়ও রিভার্স চার্জিং সুবিধা পাওয়া যাবে। হুয়াওয়ের সর্বাধুনিক সব প্রযুক্তি ছাড়াও ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, রিসিজড ক্যামেরা এবং অন্যান্য উন্নত ফিচার মেটবুক ডি১৫—কে অধিকতর ব্যবহারকারীবান্ধব ডিভাইস করে তুলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি