শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

ভিভো ওয়াই৩৩এস : থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক:  ক্যামেরা ও পাওয়ারফুল পারফরম্যান্সের অপূর্ব সমন্বয়ের ভিভো ওয়াই৩৩এস। এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৮+৪ (১২) জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। গত ১ এপ্রিল পর্যন্ত চলেছে স্মার্টফোনটির প্রি-বুকিং পর্ব। প্রি-বুকিং শেষে ০২ এপ্রিল, শনিবার থেকে বাংলাদেশের সব অথোরাইজড ভিভো আউটলেটে পাওয়া যাচ্ছে ওয়াই৩৩এস।

ভিভো ওয়াই৩৩এস এর মূল র‌্যাম সক্ষমতা ৮ গিগাবাইট। এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তি দিয়ে আরো ৪ গিগাবাইট র‌্যাম বাড়ানো যাবে। ফলে ভিভো ওয়াই৩৩এস-এ পাওয়া যাবে মোট ১২ গিগাবাইট র‌্যাম । এই বাড়তি র‌্যাম দিয়ে বাড়তি ২৫টি অ্যাপ একই সময়ে ব্যাকগ্রাউন্ডে চালু রাখা যাবে। সঙ্গে থাকছে ১২৮ গিগাবাইট রম। 

ভিভো ওয়াই৩৩এস
বাড়তি ২৫টি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে ভিভো ওয়াই৩৩এস স্মার্টফোনে

স্মার্টফোনটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে সাপোর্ট দিবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। ভিভো ওয়াই৩৩এস এর ডিসপ্লেটি ৬ দশমিক ৫৮ ইঞ্চির এবং স্মার্টফোনটি পরিচালিত হবে অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১১.১ দিয়ে।

ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকেও ওয়াই৩৩এস স্মার্টফোনটি স্মার্টফোন বাজারে অনন্য মাত্রা যোগ করবে। কেননা, স্মার্টফোনটির মেইন ক্যামেরায় চমক হিসেবে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ারে রয়েছে ২ এবং ২ মেগাপিক্সেলের আরো দু’টি ক্যামেরা। ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাটি দিয়ে ৪ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত কাছে থেকে ফোকাস করে ছবি তোলা যাবে। এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরায় রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।

ভিভো ওয়াই৩৩এস 02
ভিভো ওয়াই৩৩এস : রয়েছে ফ্ল্যাগশিপ ফিচার ‘ভিভো এনার্জি গার্ডিয়ান’

বাজেট স্মার্টফোন হলেও ভিভো ওয়াই৩৩এস স্মার্টফোনে একটি ফ্ল্যাগশিপ ফিচারও যোগ করেছে ভিভো; যার নাম ‘ভিভো এনার্জি গার্ডিয়ান বা ভিইজি’। এই ফিচারের কারণে শতভাগ চার্জ হয়ে যাবার পর নিজ থেকেই চার্জ নেয়া বন্ধ করে দিবে ওয়াই৩৩এস। ফলে, অতিরিক্ত চার্জ নিয়ে স্মার্টফোন গরম হয়ে যাওয়া বা ব্যাটারি ক্ষতিগ্রস্থ হয়ে হওয়ার মতো সমস্যাগুলো আর হবে না।  

ভিভো ওয়াই৩৩এস এর বাজারমূল্য ২০,৯৯০ টাকা। বাংলাদেশে স্মার্টফোনটি মিলবে মিরর ব্ল্যাক ও স্টারি গোল্ড রঙে। স্টারি গোল্ড সংস্করণটি দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে পাওয়া যায়নি। বিশেষ করে বাংলাদেশেই পাওয়া যাচ্ছে এই রঙের ভিভো ওয়াই৩৩এস।  

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি