বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত, নির্বাচন কেআইবিতে ১৬ই মার্চ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সমিতি ( বিসিএস ) এর ২০২২-২৪ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা শনিবার বিকেল ৩.৩০টায় বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ড আয়োজিত এই সভায় প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার ভোটারদের সামনে উপস্থাপন করেন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শাফকাত হায়দার, সদস্য খন্দকার আতিক-ই-রব্বানি এবং শেখ কবীর আহমেদের উপস্থিতিতে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিসিএস এর ২০২২-২৪ নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে ‘সমমনা’ প্যানেলে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং ‘মেম্বারস ভয়েস’ প্যানেলে সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার নেতৃত্ব দিচ্ছেন। নিজ নিজ প্যানেলের পক্ষে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সমমনা প্যানেলে সদস্যরা হলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, কম্পিউটার পয়েন্ট এর স্বত্বাধিকারী ইউসুফ আলী শামীম, অরিয়েন্ট কম্পিউটার্স এর স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন, পেরিননিয়েল ইন্টারন্যাশনাল এর প্রধান নির্বাহী মোজহের ইমাম চৌধুরী (পিনু), স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লি. এর চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন এবং ওয়েলকিন কম্পিউটার্স এর স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম হাজারী।

মেম্বারস ভয়েস প্যানেলের সদস্যরা হলেন, সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি এর স্বত্বাধিকারী মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, মাইক্রোসান সিস্টেমস স্বত্বাধিকারী এস.এম ওয়াহিদুজ্জামান, পিসি গার্ডেন এর স্বত্বাধিকারী মো. আহসানুল ইসলাম, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা এবং টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এছাড়াও প্রার্থী পরিচিতি সভায় আটটি শাখা কমিটির ( বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেট) নির্বাচনের প্রার্থীগণ অনলাইনে যুক্ত হয়ে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল অনুসারে, ১৬ মার্চ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর কৃষি ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) এর মিলনায়তনে ২০২২-২৪ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টনের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি