রবিবার, মে ৩১, ২০২৬
28 C
Dhaka

শীত মৌসুমে অনলাইনে খাবারের উৎসব !

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: শীতে আমরা সবাই একরকম উৎসব আর আমেজের মধ্যেই দিন কাটাই। আর বাঙালির সব উৎসব ও আমেজের মূল কেন্দ্রবিন্দু হলো খাবার। পিঠা, খিচুড়ি, বিরিয়ানিসহ নানা ধরণের দেশীয় খাবারের সাথে এখন যুক্ত হয়েছে পাস্তা-পিজ্জার মত ভিনদেশি খাবারও। দেশের শীর্ষস্থানীয় ফুডটেক প্রতিষ্ঠান হাংরিনাকি ‘চরম শীতে গরম অফার’ এর মাধ্যমে মজাদার সব খাবারের আয়োজন নিয়ে হাজির। ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ পাক্ষিক ক্যাম্পেইনটি চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।

হাংরিনাকির সিএমও মাশরুর হাসান মিম বলেন, “আমাদের শৈশবের শীতের সকালটা শুরু হতো পাটিশাপটা দিয়ে, বিকালের নাস্তায় থাকতো মাংসের তরকারির সাথে রুটি, ভর্তার সাথে চিতই পিঠা আরও কত কি! এই শীতকালীন খাবার সংস্কৃতি এখন আরো সমৃদ্ধ হয়েছে। নতুন করে এতে যুক্ত হয়েছে বৈশ্বিক স্বাদ ও ভিন্নতা। বাঙালী শীতের খাবারের ঐতিহ্যগত স্বাদ ধরে রেখেছে এবং ভিন্নতা বজায় রয়েছে। শীতকাল আসে উৎসব আর আমেজ নিয়ে, আর সেই আমেজকে পরিপূর্ণ করতে এই চরম শীতে গরম অফার নিয়ে হাজির হাংরিনাকি।”

হাংরিনাকি বিশেষ ক্যাম্পেইনে রয়েছে কক্সবাজারে ২ রাত ৩ দিন ঘুরে আসার সুযোগ, ফ্ল্যাশ আওয়ার, মিস্ট্রি বক্স, ডাবল টাকা ভাউচার, নির্ধারিত রেস্তোরাঁয় ৫০% ছাড়, এবং মোবাইল পেমেন্টে রয়েছে ক্যাশব্যাক। ক্যাম্পেইনে সর্বোচ্চ মূল্যের ফুড অর্ডার করে জিতে নিতে পারেন কক্সবাজার ঘুরে আসার সুযোগ।

এই ক্যাম্পেইনে হাংরিনাকিতে কিছু নির্ধারিত সময়ে ফুড অর্ডারের ক্ষেত্রে ভোজনরসিকদের প্রথম ৫০ জন অর্ডার প্রদানকারী পুরস্কার হিসেবে পাবেন দারাজের বিশেষ ভাউচার এবং ১০০ জন পাবেন দারাজ মিস্ট্রি বক্স। অন্যদিকে, ডাবল টাকা ভাউচারের ক্রেতারা তাদের ভাউচার ব্যবহার করে ফুড অর্ডারের ক্ষেত্রে পাবেন দ্বিগুণ ছাড়। শুধু তাই নয় ভোজনরসিকদের জন্য ক্যাম্পেইন চলাকালে নির্ধারিত রেস্তোরাঁয় থাকছে ৫০% ছাড়।

অ্যাপভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিস কোম্পানি হাংরিনাকি তাদের বিভিন্ন পেমেন্ট পার্টনারদের সাহায্যে পেমেন্টের ক্ষেত্রেও বিশেষ ছাড়ের সুবিধা দিচ্ছে। ক্যাম্পেইন চলাকালে পেমেন্ট করার ক্ষেত্রে নগদ ব্যবহারকারীরা ১২% ক্যাশব্যাক, বিকাশে ১০% ক্যাশব্যাক, ইবিএল ক্রেডিট কার্ড এবং এইচএসবিসি ডেবিট কার্ডে ১০% ডিসকাউন্ট পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

টেকভিশন২৪ ডেস্ক: টেলিভিশন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সর্বশেষ

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি