বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
29 C
Dhaka

সর্ববৃহৎ আঞ্চলিক আইসিটি সংগঠন G-11 এর আত্মপ্রকাশ ও নতুন কমিটি ঘোষনা

টেকভিশন২৪ ডেস্ক: গত ৩এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো আইসিটি এসোসিয়েশন অফ গ্রেট এলিভেন প্রকাশ G-11 এর ইফতার ও দোয়া মাহফিল। এতে উপস্থিত ছিলেন, G-11 আওতাভুক্ত বাংলাদেশের স্বনামধন্য আইসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির মালিক ও সাধারণ ব্যাবসায়ীবৃন্দ এছাড়াও বিসিএস ও ইসিএসের নেত্রীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

বিকেল ৫:৩০ এ শুরু হওয়া ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোহাম্মদ ফারুক আহম্মেদ ভূইয়া।

রফিকুল ইসলাম চৌধুরী মুন্নার প্রাণবন্ত সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন বিসিএসের সভাপতি সুব্রত সরকার তার বক্তৃতায় জি-১১কে বিসিএসের প্রয়োজনে সবসময় পাশে থাকার আহবান জানান।

বাংলাদেশের আইসিটি আইকন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম বলেন আমি আশা রাখি জি-১১ থেকে জি-১২ হবে, জি -১২ থেকে জি-৫০ হবে আস্তে আস্তে জি-১১ প্রসারিত হবে। এবং গ্লোবাল ব্র‍্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন খোন্দকার বলেন সামাজিক কর্মকাণ্ড করার লক্ষ্য নিয়ে জি-১১ সংগঠনটি গঠিত হয়েছে তাই ওনাদের সহযোগিতার হাত এই সংগঠনের প্রতি থাকবে বলে আশা করছি।

এছাড়াও বক্তৃতা রাখেন স্টার টেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান রাশেদ আলী ভুইয়া, এক্সেল টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জনাব গৌতম সাহা, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম হেলালি সহ অনেকে।

উল্লেখ্য যে ঢাকাস্থ চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার সকল আইসিটি ব্যাবসায়ীদেরকে একই ছাতায় আবদ্ধ করা এবং সংশ্লিষ্ট জেলার ব্যাবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে গত ১৬ ই অক্টোবর ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় আইসিটি এসোসিয়েশন অফ গ্রেট এলিভেন প্রকাশ G-11। উক্ত ১১টি জেলা হচ্ছে চট্রগ্রাম, রাংগামাটি,কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী,নোয়াখালী, লক্ষিপুর,কুমিল্লা, চাঁদপুর, ব্রাম্মনবাড়ীয়া।

প্রতিষ্ঠা লগ্নে উক্ত সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ ভূইয়াকে আহবায়ক, মোহাম্মদ তসলিমকে যুগ্ন আহবায়ক এবং মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরী মুন্নাকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয় এই আহবায়ক কমিটির দীর্ঘদিনের পরিশ্রমের প্রচেষ্টায় আজকের এই ইফতার ও আনুষ্ঠানিক আত্বপ্রকাশ সফলভাবে সম্পন্ন হয়।

ইফতার ও নামাজের পরপরই G-11 এর সকল সদস্যদের উপস্থিতিতে সবার সম্মতিক্রমে প্রতিষ্ঠাতাকালীন আহাব্বায়ক মোনার্ক ভীসনের সত্বাধিকারী মোঃ ফারুক আহমেদ ভুইয়াকে সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নোভো কম্পিউটারের ফাউন্ডার মো: রফিকুল ইসলাম চৌধুরী মুন্নাকে সেক্রেটারী করে ১৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি তার সমাপনী বক্তৃতায় ঢাকাস্থ চট্টগ্রাম তথা G-11 এর সকল ব্যবসায়ীকে উক্ত স্বপ্নের সংগঠনটির সদস্য হয়ে সংগঠনকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার আহবান জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি