বুধবার, এপ্রিল ৮, ২০২৬
26 C
Dhaka

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহার করবে সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী ও বিমান বাহিনী 

টেকভিশন২৪ ডেস্ক : সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর চুক্তি স্বাক্ষর। 
 
২০১৮ সালের ১২ মে তারিখে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম বুকে ধারণ করে মহাকাশে পাড়ি জমায় দেশের একমাত্র স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আজ এই ঐতিহাসিক ঘটনার চতুর্থ বর্ষপূর্তির দিনে বিএসসিএল এর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ব্যান্ডউইথ ব্যবহারের জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও সশস্ত্র বাহিনী বিভাগের সাথে সমঝোতা স্মারক এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। 
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব জনাব মোঃ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তর) ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিএসসিএল-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহ্‌জাহান মাহমুদ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. মোঃ সাজ্জাদ হোসেন, পরিচালক, বিএসসিএল এর পরিচালনা পর্ষদ; ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পরিচালক, সিগন্যালস, পরিদপ্তর, সেনাসদর এবং পরিচালক, বিএসসিএল এর পরিচালনা পর্ষদ; উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক সচিব ও পরিচালক, বিএসসিএল এর পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শফিকুল ইসলাম। সবশেষে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিচালনা পর্ষদের পরিচালক ড. এস. এম. জাহাঙ্গীর আলম। 
 
অনুষ্ঠানে বিএসসিএল-এর পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ এবং বিমান বাহিনী ও ডিজিএফআই-এর প্রতিনিধিগণ এবং বিএসসিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
এ চুক্তির আওতায় সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে তিন বাহিনী (সেনা, নৌ এবং বিমান বাহিনী) ও ডিজিএফআই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর তিনটি ট্রান্সপণ্ডার ব্যবহার করে আধুনিক, নিরাপদ ও উন্নত টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করবে। দেশীয় স্যাটেলাইট ব্যবহার করার মাধ্যমে সামরিক দপ্তরসমূহ টেলিযোগাযোগ ব্যবস্থায় স্বনির্ভরতা অর্জন করল। এ চুক্তির আওতায় বিএসসিএল-সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্থাপনাসমুহকে ট্রান্সপন্ডারের exclusive use সুবিধা প্রদান করবে  এবং  সশস্ত্র বাহিনী জরুরী প্রয়োজনে এ তরঙ্গ নিজেদের মধ্যে সমন্বয় করে ব্যবহার করতে পারবে। 
 
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মহাকাশ ও স্যাটেলাইট জগতে বাংলাদেশের স্বনির্ভরতা অর্জনের প্রথম ধাপ বাস্তবায়িত হয়েছে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে ও মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব আহমেদ ওয়াজেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণের মাধ্যমে। ইতোমধ্যে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল, বাংলাদেশ বেতার, আকাশ ডিটিএইচ, মৎস অধিদপ্তর, ইস্টার্ন ব্যাংক লিঃ এবং ইউকে বেইসড মাদানি টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সেবা গ্রহণ করছে। এই ধারাবাহিকতায় দেশের পরবর্তী স্যাটেলাইট উৎক্ষেপণ করার কাজ চলছে যা উৎক্ষেপিত হলে দেশ স্বনির্ভরতার পথে আরও এগিয়ে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

গ্লোবাল সাইবার টেস্টে শীর্ষে ক্যাসপারস্কি

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ২০১৩ থেকে...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

চাকরির সীমাহীন সম্ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে “সম্ভব” অ্যাপ

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশের মত জনবহুল ও উন্নয়নশীল দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের...

সর্বশেষ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং-এর সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন...

দেশে অনারের এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

খুচরা বাজার ব্যবস্থাপনায় ইউনিলিভারের এআই প্ল্যাটফর্ম আইকিউ নেক্সাসের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

রাজধানীতে চলছে ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি