শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

প্রকৃত ই-কমার্স উদ্যোক্তাদের পাশে থাকার প্রত্যয়ে ই-ক্যাবের ৬ষ্ঠ এজিএম অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: গত ১৬ অক্টোবর-২০২১ আগারগাঁও ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে ব্যাপক সংখ্যক ই-ক্যাব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ই-ক্যাবের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা ২০২০। বিকেল ৪টায় ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২০ সালের বার্ষিক সাধারণ সভার নোটিশ পাঠ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। তিনি বিগত ৫ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী পাঠ করেন এবং ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। ৯ পৃষ্ঠার বার্ষিক প্রতিবেদনে সাধারণ সম্পাদক বিগত বছর ই-ক্যাবের বিভিন্ন কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন।

তিনি বলেন, করোনা মোকাবিলার যে চ্যালেঞ্জ তা মোকাবিলায় দেশের মানুষের পাশে থেকেছে ই-ক্যাব ও এর সদস্য প্রতিষ্ঠানসমূহ। বিভিন্ন সফল পদক্ষেপ গ্রহণ ও সদস্যদের জন্য সহযোগিতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে সফল একটি বছর পার করেছে ই-ক্যাব। এসময় সরকার কতৃক ই-ক্যাবকে ডিজিটাল বাংলাদেশ পুরষ্কার প্রদানের কথা স্মরণ করিয়ে দেন। তিনি আরো বলেন, ই-কমার্স সেক্টরে অনিয়ম রোধে সরকার যে নির্দেশনা প্রকাশ করেছে তার অন্যতম অংশীদার ই-ক্যাব। এটা না করলে প্রতারণা ব্যাপক আকার ধারণ করতো।

ই-ক্যাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হক অনু ২০২০ সালের আর্থিক বিবরণী ও বিভিন্ন খাতের আয়ব্যয়ের হিসেব তুলে ধরেন। তিনি বলেন ই-ক্যাবের আর্থিক বিবরণীর বিষয়ে কোনো সদস্যের প্রশ্ন থাকলে ই-ক্যাব অফিসে এসে সরাসরি উত্থাপনের মাধ্যমে জেনে নিতে পারেন।

সভাপতির বক্তব্যে ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, আমরা ই-কমার্সে সেবার মান বজায় রাখতে চাই। বর্তমানে ১ মাস যাবত ই-ক্যাবের সদস্যপদ প্রদান প্রক্রিয়া বন্ধ থাকার কথা জানিয়ে তিনি বলেন, এই সেক্টরে যারা সঠিকভাবে সেবা দিবে শুধু তারা টিকে থাকবে। অন্যদের জন্য আমাদের কোনো শিথিলতা থাকবেনা। ভবিষ্যতে অনিয়মকারীদের জন্য ই-ক্যাবের দরজা বন্ধ করে দেয়া হবে।

সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বিভিন্ন অনুযোগের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান। একজন সদস্য ই-ক্যাবের বিগত দিনের কর্মকান্ডের উপর ধন্যবাদ প্রস্তাব দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদ সরকারী বিভিন্ন দপ্তর, সদস্য প্রতিষ্ঠান, উপস্থিত সদস্য ও দপ্তরের কর্মীদের ধন্যবাদ জানান।

সভায় ২০২০ সালে মৃত্যুবরণকারী ই-ক্যাবের উপদেষ্ঠা অধ্যাপক মমতাজ বেগম এডভোকেট, অধ্যাপক জামিলুর রেজা চৌধূরী এবং সম্প্রতি গত হওয়া ই-ক্যাবের সদস্য ইউসুপ খান ও ই-ক্যাবের পরিচালক জিয়া আশরাফ এর মাতা বেগম মেরিনা আশরাফের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ই-ক্যাবের সহ-সভাপতি সাহাব উদ্দীন শিপন, আসিফ আহনাফ ও সাইদ রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের যুগ্ন সম্পাদক নাসিমা আক্তার নিশা ও পরিচালক আশিষ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি