মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
24.9 C
Dhaka

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সামলাবেন পলক

টেকভিশন২৪ প্রতিবেদক: নাটোর-৩ আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলককে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণের পর এই তথ্য জানানো হয়।

এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায়। বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি একই মন্ত্রণালয় হলেও সবশেষ আওয়ামী লীগ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন জুনাইদ আহমেদ পলক এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তাফা জব্বার। মোস্তাফা জব্বার  টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন।

শেখ হাসিনার নতুন সরকারে মোস্তফা জব্বারকে রাখা হয়নি। ফলে আগে যেখানে ডাক ও টেলিযোগাযোগে পূর্ণ মন্ত্রী ছিলেন মোস্তাফা জব্বার এখন প্রতিমন্ত্রী হিসেবেই ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একসাথে সামলাবেন পলক।

একাদশ সংসদে পলক ছিলেন সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। ওই নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই বড় জয় নিয়ে মন্ত্রিসভায় জায়গা করে নেন পলক। প্রতিমন্ত্রী হিসেবে পলক সফলভাবে দায়িত্ব পালন করায় এবার তার কাজের পরিধি আরও বিস্তৃত হলো।  

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি