বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
29 C
Dhaka

২০ কোম্পানি ২শ চাকরির সুযোগ দিতে আয়োজন করেছে ‘আইটি জব ফেয়ার-২০২৪’

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল পরিবারের অধিভুক্ত অনলাইন জব পোর্টাল এবং অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান ও রিক্রুটমেন্ট সল্যুশন প্রোভাইডার স্কিল জবস আজ ২৬ জানুয়ারি ২০২৪ তারিখে ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় ‘আইটি জব ফেয়ার-২০২৪’ আয়োজন করে। উক্ত জব ফেয়ারে দুই শতাধিক চাকরির সুযোগ নিয়ে দেশের স্বনামধন্য ২০টি আইটি কোম্পানি অংশগ্রহণ করেছে।  এইজব ফেয়রের মূল লক্ষ্য ছিল চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা। ফেয়ারটিতে প্রায় এক হাজারেরও বেশি তথ্যপ্রযুক্তির জ্ঞানসম্পন্ন চাকরি প্রার্থী অংশগ্রহণ করে এবং অংশগ্রহনকৃত কোম্পানিগুলোর বিভিন্ন পদে সরাসরি আবেদন করে। তাছাড়া, অনেক কোম্পানি ফেয়ার চলাকালীন সময়ে স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের প্রয়োজনীয় প্রার্থী নির্বাচন করেন।

জব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ফ্যামিলি এবং স্কিল জবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “আইটি সেক্টর বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এই সেক্টরে চাকরির সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জব ফেয়ারের মাধ্যমে আমরা চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মধ্যে সেতুবন্ধন স্থাপন করতে চাই। আমরা আশা করি, এই জব ফেয়ারটি উভয় পক্ষের জন্যই একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম হবে।”

জব ফেয়ারে সিভি সাবমিশন এবং স্পট রিক্রুটমেন্টের পাশাপাশি অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের জন্য ছিল আইটি সেক্টরে ক্যারিয়ার গঠন বিষয়ক তিনটি ওয়াার্কশপ এবং দুটি প্লেনারি সেশন।  “এন্ট্রাপ্রেনিউরশীপ ই টেক ঃ লাঞ্চিং ইউর স্টার্টআপ জার্নি” ও “ক্যারিয়ার এক্রিডিটেশন ইন আইটিঃ স্ট্র্যাটিডিজ ফর গ্রোথ” এই সেশনগুলোতে বাংলাদেশের আইটি সেক্টরের শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও মেন্টররা অংশগ্রহণ করেন। বিভিন্ন বিশ^বিদ্যালয় থেকে সদ ¯œাতক পাস করা চাকরিপ্রার্থী এবং অভিজ্ঞ চাকরি প্রার্থীরাও মেলায় এসেছেন  নতুন চাকির খুঁজতে।

স্কিল জবসের এই আইটি জব ফেয়াারটি চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা তাদের লক্ষ্য অর্জনে সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে।

এই অনুষ্ঠানের সহযোগি পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বি ডবিøউ আই টি), প্রথম আলো, টি কে গ্রুপ এবং প্রিমিয়াম হোমস লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি