মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26.3 C
Dhaka

স্যামসাং ‘অসাম বুথ’ ক্যাম্পেইনে তরুণদের মাঝে ব্যপক সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, ঢাকায় ‘অসাম বুথ’ শীর্ষক একটি চমৎকার ক্যাম্পেইন চালু করেছে স্যামসাং বাংলাদেশ। এর মাধ্যমে প্রতিভাবান কনটেন্ট নির্মাতারা ডিজিটাল কনটেন্টের মাধ্যমে তাদের চিন্তাশক্তিকে প্রসারিত করার ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পাবেন। শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি গত ২২-২৩ অক্টোবর রবীন্দ্র সরোবরে উদ্বোধনী বুথের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করেছে। এর ধারাবাহিকতায় আগামী ২৬-২৭ অক্টোবর হাতিরঝিলে ও ২৯-৩০ অক্টোবর শেফ’স টেবিল কোর্টসাইডে পরবর্তী অসাম বুথের তারিখ নির্ধারিত হয়েছে।   

ক্যাম্পেইনের জন্য নির্ধারিত স্থানে এ-আকৃতির বুথে চমৎকার গ্রাফিক্স ও ভিজ্যুয়াল যুক্ত করা হয়েছে; ফলে, এ বুথে ঘুরতে আসা যে কেউ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য চমৎকার কনটেন্ট তৈরি করতে পারবেন। অসাম বুথের দর্শকরা একটি ড্যান্স-চ্যালেঞ্জে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এবং সফলভাবে চ্যালেঞ্জ সম্পন্নকারীরা পুরস্কার হিসেবে পাবেন ৫০০ টাকার আকর্ষণীয় ক্যাশব্যাক কুপন।

এছাড়াও, যারা এই বুথে যাবেন এবং ড্যান্স-চ্যালেঞ্জের ভিডিও ফেসবুকে আপলোড করবেন তাদের জন্য থাকবে আরেকটি অনলাইন প্রতিযোগিতা। এক্ষেত্রে, ড্যান্স-চ্যালেঞ্জের ভিডিওটি বুথের মধ্যেই ধারণ করতে হবে এবং “#AwesomeIsForEveryone” ও “#AwesomeBooth” হ্যাশট্যাগসহ ফেসবুকে আপলোড দিতে হবে। সেরা ৩টি কনটেন্টের জন্য থাকবে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফাইভজি, গ্যালাক্সি বাডস প্লাস ও স্মার্টট্যাগের মত অসাধারণ পুরস্কার জিতে নেয়ার আকর্ষনীয় সুযোগ। প্রতিটি অসাম বুথে একটি ফটোবুথ রয়েছে এবং এর পাশাপাশি একটি কিয়স্ক আছে, যেখানে দর্শকরা স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ফাইভজি’র হ্যান্ডস-অন অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাবেন।

স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “দেশের তরুণ ও মেধাবী কনটেন্ট নির্মাতারা আমাদের অসাম বুথ ক্যাম্পেইনটি খুব আনন্দের সাথে গ্রহণ করেছে। সৃজনশীল এ তরুণদের মাঝে চমৎকার আইডিয়া রয়েছে এবং অসাম বুথের সুযোগকে কাজে লাগিয়ে তারা এখন সেই আইডিয়াগুলো দিয়ে দুর্দান্ত কনটেন্ট তৈরি করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করছে।”

রবীন্দ্র সরোবরের বুথের দর্শনার্থীরা স্যামসাং’র অনন্য এই ক্যাম্পেইনটি বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেছে। এটি মানুষের মাঝে বেশ সাড়া ফেলায় হাতিরঝিল ও শেফ’স টেবিল কোর্টসাইডের পরবর্তী বুথে আরও বেশি মানুষের অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। ক্যাশব্যাক কুপনগুলো আগামী ১০ নভেম্বরের মধ্যে স্যামসাং’র নির্ধারিত আউটলেটগুলো থেকে ব্যবহার করতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি