শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
31 C
Dhaka

৯ মিনিটেই হবে ফুল চার্জ স্মার্টফোন!

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক :  ফোনের চার্জ অল্পতেই শেষ হওয়ার দিন ফুরিয়েছে অনেক আগেই। ফোনের ব্যাটারির শক্তি যেমন বাড়ছে তেমনি কমছে চার্জে দেওয়ার সময়সীমা। আগে ফোন চার্জ করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগতো। এখন ফাস্ট চার্জিং প্রযুক্তির কল্যাণে সময়টা নেমে এসেছে কয়েক মিনিটে।

ফোনের চার্জিং প্রযুক্তি নিয়ে বেশ কয়েক বছর ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো। প্রতিষ্ঠানটি এবার সফলতার মুখ দেখেছে। অপো তৈরি করেছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জার, যার মাধ্যমে মাত্র ৯ মিনিটেই স্মার্টফোন ফুল চার্জ হবে।

চার্জিং প্রযুক্তিকে অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে অপো। চলতি বছর ফেব্রুয়ারিতেই ২৪০ ওয়াটের ‍সুপারভোক চার্জিংয়ের বিষয়ে ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। প্রোটোটাইপের সে ডিভাইস সম্পূর্ণ চার্জ হতে সময় লেগেছিল মাত্র ৯ মিনিট। ব্যবহার হয়েছিল ৪৫০০ এমএএইচ ব্য্যাটারি।

এবার বাণিজ্যিক ফোনেও এই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে অপো। যদিও বাণিজ্যিকভাবে স্মার্টফোনে কবে এই প্রযুক্তি ব্যবহার শুরু হবে সেই বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি।

সম্প্রতি উন্মোচিত হওয়া একাধিক বাজেট স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। আইকিউ০০ ১০ প্রো ফোনে ব্যবহার করা হতে পারে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। মাত্র ১২ মিনিটে এই স্মার্টফোনের ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে।

প্রসঙ্গত, শাওমি ও আইকি০০ এর মতো প্রযুক্তির প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই গ্রাহকের জন্য সুপার ফাস্ট চার্জিং স্মার্টফোন নিয়ে এসেছে। শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি ও আইকিউ০০ ৯ প্রো ফোনগুলিতে ১২০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এ ছাড়াও রিয়েলমি জিটি নিউ ৩ ফোনে থাকছে ৮০ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট।

রিয়েলমি দাবি করছে, ১২ মিনিটে এই ফোনের ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে। শুধু স্মার্টফোন নয়, ফাস্ট চার্জিং ডিভাইসের মাধ্যমে উপকৃত হবে ল্যাপটপ, ট্যাবলেট ও অন্যান্য ব্যাটারি চালিত ডিভাইসও।

 

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি