মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26 C
Dhaka

সামিটের পৃষ্ঠপোষকতায় গাজীপুরে নতুন স্কুল ভবন নির্মাণ এবং হস্তান্তর

টেকভিশন২৪ ডেস্ক: আজ গাজীপুরের কড্ডায় অবস্থিত সামিট গাজীপুর বিদ্যুত কেন্দ্র (৪৬৪ মেগাওয়াট) সংলগ্ন এলাকায়, সামিটের অর্থায়নে ৩৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত তিন-তলা বিশিষ্ট ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লে.কর্ণেল (অব:) মুহাম্মদফারুকখান, এমপিমহোদয়, গাজীপুর সিটিকর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ। সামিট গ্রুপের অর্থায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় মোট ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ০.৮ একর জমির উপর নতুন এই তিন-তলা স্কুল ভবনটি নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক, এমপি বলেন, ‍”আমরা চাই সামিটের মতো কোম্পানী যারা সততা আর দক্ষতার সাথে কাজ করে। তারা (গাজীপুর) দ্রুত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আর পাশাপাশি একটি মসজিদ আর স্কুল তৈরি করে দিয়েছে।”

সামিট গ্রুপের পক্ষ থেকে সামিট গাজীপুর-২ পাওয়ার এবং এইস অ্যালায়েন্স পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মোফাজ্জল হোসেন-কে এই জমিসহ স্কুল ভবনটি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান লতিফ খান, সামিট পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক লে. জে. (অব.) প্রকৌশলী আবদুল ওয়াদুদ, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মোফাজ্জল হোসেন, স্থানীয় ও স্কুল কমিটির সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সরকার, ৮ নং কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এক নজরে বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম :

বিবরণী পূর্বে বর্তমান
জমি ০.৫ একর ০.৮ একর
ভবন এক-তলা বিশিষ্ট (৩,৫০০ বর্গফুট) তিন-তলা বিশিষ্ট (১৫,০০০ বর্গফুট)
শ্রেণীকক্ষ ৩০৪ বর্গফুট আকারের চারটি শ্রেণীকক্ষ ৫৪০ বর্গফুট আকারের দশটি শ্রেণীকক্ষ
সাইন্স ল্যাব এবং কম্পিউটার ল্যাবের জন্য নির্ধারিত কক্ষ ছিল না উভয়ই বিদ্যমান
গ্রন্থাগার ছিল না ৫৪০ বর্গফুট
শৌচাগার (০২) দুই (১২) বারো
ক্যান্টিন এবং প্যান্ট্রি ছিল না ৫৪০ বর্গফুট
অভিভাবকদের বিশ্রামাগার ছিল না ২৭০ বর্গফুট
শিক্ষকদের কক্ষ (০১) এক (০২) দুই
সভাকক্ষ ছিল না ২৭৫ বর্গফুট
সীমানা দেয়াল ছিল না লোহার গ্রিল ও আরসিসি-ইটের দেয়াল  (উচ্চতা ৮ ফুট)

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি