শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
17 C
Dhaka

সাইড ফিঙ্গারপ্রিন্ট ও পাঞ্চহোল ক্যামেরার স্মার্টফোন

টেকভিশন ডেক্স:  মোবাইল ফটোগ্রাফি ও লেটেস্ট সব ফিচারে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপোর শক্তিশালী ডিভাইসগুলো বরাবরই প্রযুক্তপ্রেমীদের আকৃষ্ট করেছে। এরই ধারাবাহিকতায় অপো এবার বাজারে এনেছে ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন এ৯২। বিশাল স্টোরেজ, সাইড ফিঙ্গারপ্রিন্ট এবং এবং ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা থাকছে এই ফোনে।

অপো ‘এ’ সিরিজের এটিই প্রথম স্মার্টফোন যাতে রয়েছে পাঞ্চহোল ডিসপ্লে এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ব্যবহার করা হয়েছে থ্রিডি কোয়াড কার্ভ ডিজাইন। এর হাই রেজ্যুলেশনের নিও-ডিজাইনের পাতলা ডিসপ্লেতে ভিডিও কিংবা অনলাইন গেম খেলার দারুণ এক অভিজ্ঞতা পাওয়া যাবে। ১০৮০ পিক্সেলের এফএইচডি+ ডিসপ্লেতে আছে বিশেষ আই কেয়ার মোড যা অ্যাম্বিয়েন্সের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের আলো সামঞ্জস্য করবে।

অপো এ৯২ স্মার্টফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের এআই কোয়াড ক্যামেরা সেটাপে আছে একটি ৪৮ মেগাপিক্সেলের (এফ/১.৭) প্রধান সেন্সর, ৮ মেগাপিক্সেল ১১৯ ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও দুটি পোর্ট্রেট স্টাইল লেন্স। প্রতি সেকেন্ডে ১২০ ফ্রেমে স্লো মোশন ভিডিও করার সুবিধা ছাড়াও ক্যামেরাটি ৪কে ভিডিও রেকর্ডিংও সমর্থন করে। ওয়াইড অ্যাঙ্গেলে অনন্য সব সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের (এফ/২.০) পাঞ্চ হোল ক্যামেরায় থাকছে অপোর উন্নত এআই বিউটিফিকেশন, সিন সিলেকশন।

সারাদিনের স্মার্টফোন ব্যবহারের সুবিধার্থে অপো এ৯২ তে আছে বিশাল ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। পাশাপাশি ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় কাজের ফাঁকেও দ্রুত ফোন চার্জ দেওয়া যাবে।

কোয়ালকমের ১১ ন্যানোমিটারের স্নাপড্রাগন ৬৬৫ চিপসেট এবং 8 গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যামের সাথে অক্টাকোর জিপিইউ যেকোনো কাজে দেবে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজ গতি। তাই ফোনটিতে একইসাথে একাধিক অ্যাপ এবং গেম খেলা যাবে কোনো ল্যাগ ছাড়াই। ফোনটিতে আছে বিশাল ১২৮ গিগাবাইট ইউএফএস ২.১ ইন্টারনাল স্টোরেজ, যা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বা দ্রুত ফাইল শেয়ারিং সহায়তা করবে। অপোর এই ফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

অপো এ৯২ স্মার্টফোনটি কেনা যাবে ২২,৯৯০ টাকায়। অরোরা পার্পল ও টোয়াইলাইট ব্ল্যাক রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে সকল অপো আউটলেট এবং অনলাইন স্টোরে। স্মার্টফোনটি কিনে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। অফারটি চলবে ৩১ জুলাই, ২০২০ পর্যন্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত বদলে যাচ্ছে। কাজ,...

টেকনোর মেগাপ্যাড এসই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো...

যাত্রা শুরু করলো মিলিয়ন এক্স বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে পিছিয়ে...

তরুণ উদ্যোক্তাদের আইটি পার্কে অফিস সাথে ফ্রি ইন্টারনেট: তারেক রহমান

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও প্রযুক্তি খাতের বিকাশে...

উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে অপো...

সর্বশেষ

চতুর্থবারের মতো টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

তরুণ উদ্যোক্তাদের আইটি পার্কে অফিস সাথে ফ্রি ইন্টারনেট: তারেক রহমান

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও প্রযুক্তি খাতের বিকাশে...

বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে স্মার্টফোন আনছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: নতুন একটি রেকর্ডের পাতায় নাম লেখালো তরুণদের...

এসওসি গঠনে হাইব্রিড মডেলকে বেছে নিচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার হুমকির জটিলতা বাড়তে থাকায় সিকিউরিটি অপারেশনস...

এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান...

ইউআইটিএস ও রবি বিডি-অ্যাপসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি