মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
27.6 C
Dhaka

সরকারি ভাতার টাকা জনগনের বাড়ি পৌঁছে দিচ্ছেন প্রতিমন্ত্রী পলক

করোনাভাইরাসে মানুষকে ঘরে রাখাতে সরকারি ভাতার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ‍ পলক।

টেকইকম ডেক্স : রোববার নাটোরের সিংড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে কয়েকজনকে সরকারি ভাতার টাকা তুলে দেন তিনি। এসময় সিংড়া পৌরসভা ও ব্যাংক এশিয়ার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ১২টি ওয়ার্ডে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান, কাউন্সিলর দেদার হায়াত বেনুসহ ব্যাংক এশিয়ার জেলা ম্যানেজার রওশন জামিল, সহকারী রিলেশনশিপ অফিসার উজ্বল কুমার কুন্ড, রাকিবুল আলমসহ কর্মকর্তারা।

এর আগে সিংড়া উপজেলার সুকাশ ও ডাহিয়া ইউনিয়নের এক হাজার ১২০টি অসহায় ও কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেন তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার সবচেয়ে বেশি ভাবছে গরীব, অসহায় ও কর্মহীন মানুষদের কথা। কেউ যেন না খেয়ে থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা আছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করছে। এই সুযোগে কেউ কোনো ধরণের অনিয়মে জড়ালে কোনোভাবেই রেহাই পাবে না।

পলক বলেন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা আমরা অসহায় মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। সরকারও চায় এ সহায়তার সুষম বন্টন হোক এবং উপর্যুক্তরা যেন সেই সহায়তা পায়। তাই দেশব্যপী ডিজিটাল কার্ডের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চালু করা হচ্ছে। এতে দুর্নীতি ও অনিয়ম বহুলাংশে কমে যাবে।

-তথ্য ও ছবি সংগৃহীত

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি