বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28 C
Dhaka

শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ আনল লেনোভো

টেকভিশন২৪ ডেস্কঃ শিক্ষার্থীদের জন্য কনভার্টেবল ল্যাপটপ নিয়ে এসেছে ল্যাপটপ ব্র্যান্ড লেনোভো। যার মডেল লেনোভো ইয়োগা ১৩ওয়াট জেন ২। কনভার্টেবল সুবিধায় থাকায় ল্যাপটপটি ট্যাব হিসেবে ব্যবহার করা যাবে। শিক্ষার্থীদের জন্যই ডিভাইসটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে লেনোভো।

এই ল্যাপটপে এএমডি রাইজেন ৫ ৭৫৩০ইউ এবং রাইজেন ৭ ৭৭৩০ইউ প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ফলে আশা করা যাচ্ছে, এতে পাওয়া যাবে  উন্নত পারফরম্যান্স। ডিভাইসটি ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা গরিলা গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত। ৩০০ নিট পিক ব্রাইটনেসের এই ল্যাটপটে রয়েছে ১৬:১০ এসপেক্ট রেশিও। ১৬ জিবি ডিডিআর৪ ৩২০০ র‌্যামের এই ল্যাপটপে থাকছে ৫১২ জিবি স্টোরেজ।

ল্যাপটপের সামনে রয়েছে ১০৮০ পিক্সেল রেজুলেশন সমর্থিত ওয়েবক্যাম এবং পেছনে দুটি ৫ মেগাপিক্সেল রিয়ার-ফেসিং ক্যামেরা। আরও থাকছে, ব্যাকলাইট কীবোর্ড, অপশনাল এলটিএই কানেক্টিভিটি এবং উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন ফিচার। কানেক্টিভিটির থাকছে, একটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ল্যাপটপে রয়েছে ৫১ ওয়াটএইচআর ক্যাপাসিটির ব্যাটারি, যা ৬৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য কনভার্টেবল ল্যাপটপে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

আগামী মাসেই শুরুতেই বাজারে আসবে এই ল্যাপটপ। আগে থেকে এর বাজার মূল্যেও জানা সম্ভব হয়নি। 

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি