শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

রিয়েলমি স্মার্টফোনে লাখ টাকা জিতুন  

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। তরুণদের এই উত্তেজনাকে দ্বিগুণ করতে রিয়েলমি নিয়ে এসেছে এক দুর্দান্ত ক্যাম্পেইন। থাকছে ১ লক্ষ টাকা জেতার সুবর্ণ সুযোগ। শুধু তাই নয়, “চ্যাম্পিয়ন ডিল ফর রিয়েল চ্যাম্পিয়ন” শীর্ষক এই ক্যাম্পেইনে রিয়েলমি ফ্যানরা পাচ্ছেন ২০০০ টাকা পর্যন্ত বিশাল ছাড়সহ বিনামূল্যে সি-সিরিজের স্মার্টফোন পাওয়ার সুযোগ। ১০ তারিখে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে স্টক শেষ না হওয়া পর্যন্ত।

এই অফার সি-সিরিজের সি৫৫, সি৫৩, সি৫১, সি৩০ ও সি৩০এস ডিভাইসগুলোর জন্য প্রযোজ্য। “ফ্রি-টু-বাই” অফারে রয়েছে এই স্মার্টফোনগুলোর মধ্যে থেকে যেকোনো একটি বিনামূল্যে পাওয়ার সুযোগ। এক্ষেত্রে লটারির মাধ্যমে বেছে নেয়া হবে সেই সৌভাগ্যবান ক্রেতাকে। পাশাপাশি, ডিভাইস (উল্লেখিত) কিনলেই একজন ভাগ্যবান বিজয়ীর জন্য থাকছে এক লক্ষ টাকা জেতার দুর্দান্ত সুযোগ। বাছাই পর্ব শেষে বিজয়ীর সাথে সরাসরি যোগাযোগ করবে রিয়েলমি। বিজয়ীকে অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্র ও ক্রয়কৃত ডিভাইসের আইএমইআই নম্বরসহ প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

এছাড়া, ক্যাম্পেইনে ব্যবহারকারীদের জন্য থাকছে বিশাল ছাড় ও ক্যাশব্যাক অফার। রিয়েলমি সি৫৫ (৬জিবি/১২৮জিবি) ১ হাজার টাকার ছাড়ে মাত্র ১৯,৯৯৯ টাকায়; রিয়েলমি সি৫১ (৮জিবি/৬৪জিবি) ২ হাজার টাকা ছাড়ে মাত্র ১৩,৯৯৯ টাকায়; রিয়েলমি সি৩০এস (৩জিবি/৬৪জিবি) ৫০০ টাকা ছাড়ে মাত্র ১২,৪৯৯ টাকায় এবং রিয়েলমি সি৩০ (২জিবি/৩২জিবি) ১ হাজার টাকা ক্যাশব্যাকের পর মাত্র ৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সকল ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট ও শর্ত প্রযোজ্য।  

অফারগুলো শুধুমাত্র রিয়েলমি ফ্ল্যাগশিপ স্টোর থেকে ক্রয়ের ক্ষেত্রে (অনলাইন ক্রয়ের ক্ষেত্রে নহে) প্রযোজ্য। বিক্রয়োত্তর সেবা এই অফারের অন্তর্ভুক্ত না।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি