বুধবার, জুন ১৭, ২০২৬
32.3 C
Dhaka

ফুডপান্ডায় ‘রবি এলিট’ গ্রাহকদের জন্য আকর্ষণীয় ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইনে খাবার ও মুদিপণ্য ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। এর ফলে ফুডপান্ডার ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে কেনাকাটার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন রবি’র এলিট গ্রাহকরা ।

চুক্তির অংশ হিসাবে, রবি এলিট গ্রাহকরা ফুডপান্ডা কর্পোরেট ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যবহার করে যে কোন কেনাকাটার উপর ন্যূনতম ৩৫০ টাকার অর্ডারে ১০০ টাকা এবং ন্যূনতম ৪০০ টাকার  অর্ডারে ১৫০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। ’এলিট’ লয়্যালটি প্রোগ্রামটির মাধ্যমে যেসব গ্রাহক ব্র্যান্ডটির প্রতি তাদের অঘাত আস্থা অব্যহত রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রবি।

নিচের লিঙ্কটি ব্যাবহার করে গ্রাহকরা অফারগুলো উপভোগ করতে পারবেন: https://cutt.ly/ElitePandaOffers । এছাড়া গ্রাহকদের ১শ’ টাকার ডিসকাউন্ট কুপনের জন্য ‘REW Elite100’ এবং ১৫০ টাকার ডিসকাউন্ট ভাউচারের জন্য ‘Rew Elite150’ টাইপ করতে হবে।

রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ এবং ফুডপান্ডা’র হেড অব কর্পোরেট সেলস সৈয়দ ফায়াদ মুনাইম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র সিএলএম ইনোভেশন অ্যান্ড অ্যানালিটিকস’র জেনারেল ম্যানেজার মাহফুজুল হক, রবি লয়ালটি অ্যান্ড রিওয়ার্ডস’র ম্যানেজার তাসনিয়া আফরিন, ফুডপান্ডা’র সেলস ডিরেক্টর শাকরুখ হাসনাইন, হেড অব সেলস মো. সিরাজুল হক এবং সিনিয়র কর্পোরেট সেলস এক্সিকিউটিভ হাবিব-উর-রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি