মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
34.2 C
Dhaka

‘মেড ইন ইন্ডিয়া’ চ্যাটজিপিটি আনছে ভারত সরকার

টেকভিশন২৪ ডেস্ক:  বর্তমান সময়ে গোটা বিশ্বের জন্য ‘নিউ নর্ম্যাল’ হয়ে দাঁড়িয়েছে চ্যাটজিপিটি। সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত খবরে বারবার এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটিকে নিয়ে চর্চা করা হচ্ছে। এমনকি এর জনপ্রিয়তা এতই বেড়েছে যে, সাধারণ মানুষ এবং বিভিন্ন সংস্থা চ্যাটজিপিটি ভিত্তিক চ্যাটবটকে বিভিন্ন কাজে লাগাচ্ছেন। গুগল, মাইক্রোসফটের এর মত বড় টেক কোম্পানিগুলি তো আবার নিজের মত করে এই প্রযুক্তিকে বিকাশ করার চেষ্টা করছে। তবে এবার ভারত সরকার এই বিষয়ে যে ঘোষণা করেছে, তা থেকে মনে হচ্ছে দেশ প্রযুক্তির দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে, আর সরকারের ‘মেড ইন ইন্ডিয়া’ কর্মসূচীটি আরও শক্তিশালী বলে প্রমাণিত হবে!

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আসন্ন দিনগুলিতে ভারতের নিজস্ব চ্যাটজিপিটি সংস্করণ বা সোজা কথায় সম্পূর্ণ দেশীয় এআই চ্যাটবট থাকবে। শুধু তাই নয়, তার ঘোষণার ভিত্তিতে অনুমান করা যায়, খুব শীঘ্রই এই প্রযুক্তিটি চালু হতে পারে।

ইতিমধ্যেই ওপেনএআই এর চ্যাটজিপিটির সাথে পাল্লা দিতে মাঠে নেমেছে গুগল, স্ন্যাপচ্যাট এর মত সংস্থা।

মাইক্রোসফ্টও এই নিয়ে কাজ করছে। তবে শুধু বড় বড় কোম্পানি নয়, অনেক দেশীয় কোম্পানি বা স্টার্টআপও এই বিষয়ে আগ্রহী হয়েছে। তারা রীতিমত চ্যাটজিপিটি নিয়ে কাজ করার পাশাপাশি জেনারেটিভ এআইয়ে বিনিয়োগও করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ২০৩০ সাল নাগাদ অর্থাৎ আগামী ৭ বছরে গ্লোবাল চ্যাটবট মার্কেটের ভ্যালু দাঁড়াবে ৩.৯ বিলিয়ন ডলার!

দেশটির কেন্দ্রীয় মন্ত্রী শ্রী বৈষ্ণব, ইন্ডিয়া গ্লোবাল ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদান করে দেশীয় চ্যাটজিপিটির কথা ঘোষণা করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি