মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
27.5 C
Dhaka

ভুয়া ফেসবুকের মাধ্যমে তথ্য চুরি করছে হ্যাকাররা

টেকভিশন২৪ ডেস্ক: ফেসবুক ব্যবহারকারীদের বোকা বানিয়ে গোপনে আর্থিক ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে একদল হ্যাকার। সংগ্রহ করা তথ্য কাজে লাগিয়ে গোপনে ব্যবহারকারীদের ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ব্যাংক থেকে অর্থও চুরি করছে তারা। সম্প্রতি এ ধরনের প্রতারণার ঘটনা শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জাস্টিন পলি।

জাস্টিন পলি জানিয়েছেন, অনেকেই গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করেন। ব্যবহারকারীদের এ আগ্রহ কাজে লাগিয়ে ফেসবুকের আদলে ওয়েবসাইট তৈরি করে গুগলে বিজ্ঞাপন দিয়ে থাকে হ্যাকাররা। ফলে গুগলে ফেসবুক নামে সার্চ করলেই ভুয়া ফেসবুকের ওয়েবসাইট বিজ্ঞাপন আকারে দেখা যায়। বিজ্ঞাপনে ক্লিক করলে ফেসবুকের বদলে অন্য একটি ওয়েবসাইট চালু হয় এবং স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে। এরপর ম্যালওয়্যারটি গোপনে ব্যবহারকারীদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে ই–মেইল ঠিকানা, ফেসবুক অ্যাকাউন্টের নাম ও পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংগ্রহ করে হ্যাকারদের কাছে পাঠিয়ে দেয়।

ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরির বিষয়টি জানার পর গুগলের একজন মুখপাত্র বলেন, ফিশিং কৌশলের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা বিজ্ঞাপনের প্রচার গুগলে নিষিদ্ধ। বিজ্ঞাপন নীতিমালা লঙ্ঘন করায় এরই মধ্যে এই বিজ্ঞাপনদাতার অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

ম্যালওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে অনলাইনে সন্দেহজনক বিজ্ঞাপনে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো পিডিএফ ফাইল বা ছবি নামানোর ক্ষেত্রেও সচেতন থাকতে বলেছেন তাঁরা।-সূত্র: প্রথম আলো।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি