বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.9 C
Dhaka

ভুয়া ক্রোম ব্রাউজারের মাধ্যমে অর্থ চুরি

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের ক্রোম ব্রাউজারের আদলে তৈরি ম্যালওয়্যারযুক্ত ভুয়া একটি অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া অ্যাপটিতে ‘ম্যামোন্ট’ নামের নতুন এক ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জি ডেটা-এর গবেষকেরা। নতুন ম্যালওয়্যারটি গত ফেব্রুয়ারিতে ম্যাকাফির আবিষ্কার করা ‘এক্সলোডার’ ম্যালওয়্যারের নতুন রূপ বলে জানিয়েছেন তাঁরা।

অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো লিংকে ক্লিক করলেই ‘গুগল ক্রোম অ্যাপ’ নামের ভুয়া অ্যাপটি স্মার্টফোনে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হতে থাকে। এ সময় বিভিন্ন শর্ত পূরণের জন্য অ্যাপটি ব্যবহারকারীদের কাছ থেকে ফোনকল ও এসএমএস আদান-প্রদানের অনুমতি নিয়ে নেয়। শুধু তা–ই নয়, ইনস্টল হওয়ার পর পুরস্কার জেতার প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। পরে তথ্যগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অর্থ চুরি করে সাইবার অপরাধীরা।

সাইবার নিরাপত্তা গবেষকদের তথ্যমতে, ভুয়া অ্যাপটি দেখতে ক্রোম ব্রাউজারের মতো হওয়ায় অনেকেই ভুল করে ব্যবহার করছেন। ভুয়া অ্যাপটির আইকন আসল ক্রোম ব্রাউজারের মতো হলেও চারদিকে একটি কালো রঙের আবরণ রয়েছে। শুধু তা–ই নয়, প্লে স্টোরের বদলে লিংকের মাধ্যমে নামাতে হয় অ্যাপটি। ফলে চাইলেই ভুয়া অ্যাপটি থেকে সতর্ক থাকা সম্ভব।

ম্যালওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে সন্দেহজনক ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। পাশাপাশি অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো বার্তা না খোলার ক্ষেত্রেও সচেতন থাকতে বলেছেন তাঁরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি