মঙ্গলবার, জুন ৯, ২০২৬
32.4 C
Dhaka

ডিজিটাল ভূমি সেবাকে স্মার্ট ভূমিসেবায় রূপান্তর করার প্রক্রিয়া শুরু: ভূমি মন্ত্রণালয়

টেকভিশন২৪ ডেস্ক: সরকারের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে এই পরিকল্পনা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ-এর তত্ত্বাবধানে ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা স্থাপন কার্যক্রমে পরীক্ষামূলকভাবে প্রথমে ই-নামজারি সিস্টেম স্মার্ট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রশ্ন-ভিত্তিক গাইডেড স্মার্ট ই-নামজারি ফরম ডিজাইন করা হয়েছে। এছাড়া, অনলাইনে নামজারি আবেদনের সময় সরকারের সার্ভারে রক্ষিত প্রযোজ্য ডাটা (উপাত্ত) ও ফাইল আপলোড হয়ে যাবার ব্যবস্থা করা হয়েছে। ফলে আবেদনকারী ই-নামজারি ফরম আরও দ্রুত সময়ে সহজে পূরণ করতে পারবেন। আপডেটকৃত সিস্টেমে প্রতিষ্ঠান/কোম্পানি ও ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আলাদা আলাদা নামজারি ফরম থাকছে। এছাড়া, ক্রয়/হেবা সূত্রে হস্তান্তরকৃত জমি নামজারি আবেদন নির্ভুলভাবে পূরণের সুবিধার্থে ফরম আপডেট করা হয়েছে। এই স্মার্ট ব্যবস্থা এই মাসের মধ্যেই পুরোপুরি চালু করা হবে।

ভূমি প্রশাসনে সুশাসন নিশ্চিত করা এবং ভূমি সেবা অধিকতর গণমূখী করার জন্য ভূমি সেবা সম্পর্কিত প্রযোজ্য সরকারি তথ্য উন্মুক্ত করারও উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি বিষয়ক প্রযোজ্য সরকারি তথ্য ও ডাটা সকলের কাছে উন্মুক্ত-করণের মাধ্যমে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং তৈরি হবে মান সৃষ্টির সুযোগ। এই ক্ষেত্রেও ই-নামজারিকেই প্রথমে বাছাই করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও ডাটা উন্মুক্ত করা হবে। তবে জাতীয় এবং ব্যক্তি নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় এমন তথ্য কিংবা ডাটা কখনো উন্মুক্ত করা হবেনা।

প্রসঙ্গত, জাতীয় ভূমি সেবা কাঠামো www.land.gov.bd গিয়ে ই-নামজারি ট্যাবে ক্লিক করলেই বিগত ৯০ দিনের জাতীয়, বিভাগ ও জেলাওয়ারী ই-নামজারি আবেদনের সংখ্যা, মঞ্জুরের হার ও গড় নিষ্পত্তি দেখা যাবে।

এছাড়া নিজ আবেদনের সর্বশেষ অবস্থা দেখার সুযোগ রেয়েছে। ইতঃপূর্বে ভূমি মন্ত্রণালয় ই-নামজারি ব্যবস্থার জন্য মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড – ২০২০’ অর্জন করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি