বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.5 C
Dhaka

বেসিস নির্বাচন পরবর্তী পদ বন্টন ২৮ ডিসেম্বর, ওয়ান টিম থেকে ৬ এবং সিনার্জি স্কোয়াড থেকে ৪ বিজয়ী

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নির্বাহী পরিষদ (২০২২-২০২৩)-এর নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

জেনারেল সদস্য

ওয়ান টিম থেকে ২৬৮ ভোট পেয়ে টিম ক্রিয়েটিভের সিইও রাসেল টি. আহমেদ, ২৬৩ ভোট পেয়ে এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু দাউদ খান, ২৬৩ ভোট পেয়ে টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ কে এম আহমেদুল ইসলাম বাবু, ২৬০ ভোট পেয়ে গিগা টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা সহ ৬ জন নির্বাচিত হয়েছেন এই প্যানেল থেকে।

আর নির্বাচনে সিনার্জি স্কোয়াড থেকে ৩৫২ ভোট পেয়ে স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান, ৩২২ ভোট পেয়ে ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির, ২৬৯ ভোট পেয়ে টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ নেয়ামুল করিম ২৫১ ভোট পেয়ে অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল সহ ৪ জন নির্বাচিত হয়েছেন এই প্যানেল থেকে।

অ্যাসোসিয়েট সদস্য এবং অ্যাফিলিয়েট সদস্য

নির্বাচনে ওয়ান টিম থেকে অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরিতে ৬৭ ভোট পেয়ে ড্রিমার্জ ল্যাব লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক তানভীর হোসেন খান এবং অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরিতে ১৬ ভোট পেয়ে পাঠাও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ নির্বাচিত হয়েছেন।

১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির, জেনারেল সদস্য ক্যাটাগরির ৮টি পদের জন্য ২৪ জন প্রার্থী, অ্যাসোসিয়েট সদস্য ক্যাটাগরির ১টি পদের জন্য ২ জন প্রার্থী, অ্যাফিলিয়েট সদস্য ক্যাটাগরির ১টি পদের জন্য ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ইন্টারন্যাশনাল ক্যাটাগরির ১টি পদের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ইন্টারন্যাশনাল সদস্য ক্যাটাগরির একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

বেসিস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং বেসিসের প্রাক্তন সভাপতি এস এম কামাল এবং নির্বাচন বোর্ডের সদস্য, বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাউলি এবং বেসিসের প্রাক্তন মহাসচিব আতিক-ই-রাব্বানি উপস্থিত ছিলেন।

এছাড়াও নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ, সদস্য আব্দুল্লাহ এইচ কাফি ও এস এস কামাল উপস্থিত ছিলেন।

২৬ ডিসেম্বর ২০২১, রবিবার গুলশান শুটিং স্পোর্ট ফেডারেশনে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল পাঁচটায় এই ভোটগ্রহণ শেষে গনণা এবং ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল সন্ধ্যা ৬:১৫ মিনিটে নির্বাচনের ফল ঘোষণা করেন। এবার নির্বাচনে ৮৭৬ জন ভোটারের মধ্যে ৭১২ জন ভোট প্রদান করেন। নির্বাচনে জেনারেল ক্যাটাগরিতে ৫৫০, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৩০, আফিলিয়েট ক্যাটাগরিতে ৩০ জন ভোটার ভোট প্রদান করেন।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর ২০২১ নির্বাহী পরিষদ সদস্যদের পদ বন্টন করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি