শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
28 C
Dhaka

বেসিসের নবনির্বাচিত ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের অভিষেক

টেকভিশন২৪ ডেস্ক: রাসেল টি আহমেদ এর নেতৃত্বে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৩) আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে শপথবাক্য পাঠ করান বেসিসের প্রাক্তন সভাপতি এ তৌহিদ।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদ বলেন, বেসিসের নতুন কার্যনির্বাহী পরিষদ তাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সকল সদস্য প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সামনে এগিয়ে চলবে। নতুন পরিষদ স্বচ্ছ ও জবাবদিহিতার সাথে, সকলের প্রতি সম্মান বজায় রেখে, সংযুক্তি এবং দায়িত্ববোধ থেকে দায়িত্ব পালন করবে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী আইসিটিকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেছেন। আমরা বিশ্বাস করি, এই ঘোষণা শুধুমাত্র বেসিস বা তথ্যপ্রযুক্তি খাতের নয়, বাংলাদেশকে ২০৪১ সাল নাগাদ যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি বাস্তবায়নে সাহায্য করবে। নতুন পরিকল্পনার মাধ্যমে সেটি বাস্তবায়নে কাজ করবো। আমরা দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখতে ও বেসিসের সকল সদস্য কোম্পানির ব্যবসায় সম্প্রসারণে স্থানীয় বাজার ও আন্তর্জাতিক বাজার নিয়ে কাজ করবো। এজন্য দক্ষ জনশক্তি তৈরি, ব্যবসায়বান্ধব নীতিমালা তৈরি, নতুন বাজার খোঁজা, তথ্যপ্রযুক্তি খাতের ব্র্যান্ডিং ও মূলধন/বিনিয়োগের বিষয়গুলোকে সামনে রেখে কাজ করা হবে। আমরা বিশ্বাস করি, প্রতিটি সদস্যের উন্নয়ন মানেই বেসিসের উন্নয়ন, বেসিসের উন্নয়ন মানে দেশের তথ্যপ্রযুক্তি খাত ও সর্বোপরি বাংলাদেশের উন্নয়ন। সেই বিষয়টিকে মাথায় রেখে আগামী দুই বছর আমরা সম্মিলিতভাবে কাজ করে যাবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসিসের নবনির্বাচিত জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান, সহ-সভাপতি (অর্থ) ফাহিম আহমেদ, পরিচালক হাবিবুল্লাহ্ নেয়ামুল করিম, একেএম আহমেদুল ইসলাম বাবু, মুশফিকুর রহমান, সৈয়দ মোহাম্মদ কামাল, তানভীর হোসেন খান, মোস্তাফিজুর রহমান সোহেল এবং রাশাদ কবির।

এছাড়া অনুষ্ঠানে বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, সৈয়দ আলমাস কবীরসহ বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, বেসিসের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বেসিসের সদস্য কোম্পানির প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে বেসিসের ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিনামূল্যে পাইথন শেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড আবারও বাংলাদেশের প্রোগ্রামিংপ্রেমী...

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

সর্বশেষ

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঈদুল আযহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনে “মিলিয়নিয়ার” অফার ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এ...

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

টেকভিশন২৪ ডেস্ক: এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য...

ওমোডা ৯: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ...

ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতেও মোবাইল ফটোগ্রাফি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের তরুণদের হাতে স্মার্টফোন এখন আর শুধু...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি