শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

বিসিএস নির্বাচনে তুহিন-জলিলের মনোনয়নপত্র বৈধ, নির্বাচন ৯ মার্চ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) ২০২৪-২০২৬ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তুহিন-জলিলের মনোনয়নপত্র গত ৭ ফেব্রুয়ারি বাতিল ঘোষণা করেন নির্বাচন বোর্ড।

মনোনয়নপত্র বাতিলের অজুহাত ছিল নির্ধারিত সময়ের ৫মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়া। বিসিএস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শেখ কবীর আহমেদ, সদস্য হচ্ছেন নাজমুল আলম ভূঁইয়া (জুয়েল) এবং মোঃ আমির হোসেন।  

বিসিএস এমআইডি-৫৫৩ টেকহিলের মোস্তাফিজুর রহমান তুহিন এবং বিসিএস এমআইডি-১৭৪২ এশিয়া কমের মোহাম্মদ আব্দুল জলিল পরবর্তীতে তারা বিসিএস নির্বাচন আপিল বোর্ডের কাছে আপিল করেন।

আপিল বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন বিসিএসের প্রাক্তন সভাপতি এস.এম. ইকবাল। আপিল বোর্ডের সদস্য হচ্ছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যনির্বাহী ও এফবিসিসিআই এর প্রাক্তন পরিচালক সৈয়দ আলমাস কবির ও এডভান্সড কমপিউটার টেকনোলজির স্বত্বাধিকারী প্রকৌশলী চৌধুরী মো. আসলাম। 

তুহিন-জলিল আপিল বোর্ডের কাছে সু-বিচার না পেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক বারাবর আপিল করেন।

বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে যুক্তিসংগত কারনে ২২ ফেব্রুয়ারি সকাল ১১.০০টায় শুনানির আয়োজন করে। ২৫ ফেব্রুয়ারি শুনানির সিদ্ধান্ত প্রকাশ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ উপসচিব মো: আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ কমপিউটার সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ বিষয়ে মহাপরিচালক, বাণিজ্য সংগঠন কর্তৃক শুনানি গৃহীত হয়।

বিস্তারিত শুনানিতে সিদ্ধান্ত গৃহীত হয়: মোহাম্মদ আব্দুল জলিল ও মোঃ মোস্তাফিজুর রহমান এর বাতিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে গণ্য করে নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড কে নির্দেশনা দেয় হলো।

ইসিএস, সভাপতি ও সাবেক বিসিএস পরিচালক মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, ভোটের অধিকার আদায় করেছি এখন আমরা নির্বাচনমুখী।

নির্বাচন বোর্ড কর্তৃক পূর্ব ঘোষিত সাত জন বৈধ প্রার্থী হচ্ছেন সিএন্ডসি ইন্টারন্যাশনালের ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মাইক্রো সান সিস্টেমের এসএম ওয়াহিদুজ্জামান, মিজান ট্রেডের আনিসুর রহমান, নেওয়াজ এন্টারপ্রাইসের এইস এম শাহ নেওয়াজ, সাউথ বাংলা কমপিউটারের কামরুজ্জামান ভূঁইয়া, স্টার টেক ইঞ্জিনিয়ার লিমিটেডের মো: রাশেদ আলী ভূঁইয়া এবং টেকনো প্ল্যানেট সিস্টেমের মো: মনজুরুল হাসান। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর এবারের নির্বাচনে ৭টি পদের জন্য ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ মার্চ ২০২৪।

বিসিএস ২০২৪-২০২৬ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটার সংখ্যা ২১৫০ জন

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি