বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
28.6 C
Dhaka

বিকাশ মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড পেমেন্টে ১০০ টাকার ডিসকাউন্ট কুপন

টেকভিশন২৪ ডেস্ক: টি-২০ ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে ৩ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে ১,০০০ টাকা বা তার বেশি পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন ১০০ টাকার ডিসকাউন্ট কুপন। অ্যাপেক্স, বাটা, লোটো, অঞ্জন’স, আর্টিসান, ইনফিনিটি মেগা মল, কে ক্রাফট, লা রিভ, লুবনান, পারসোনা, পিজ্জা হাট, সারা লাইফস্টাইল, রিচম্যান, সেইলর, ইজি, এক্সট্যাসি, শৈশব, স্টার কাবাব, টুয়েলভ ক্লোদিং ও টেস্টি ট্রিট-এর ১৪০০’র বেশি আউটলেটে কেনাকাটায় ব্যবহার করা যাচ্ছে কুপনটি।

অফারটি চলবে ১৩ নম্ভেম্বর, ২০২২ পর্যন্ত। বিকাশ পেমেন্টের ২ কার্যদিবসের মধ্যে কুপনটি পাওয়া যাবে। কুপন পাওয়ার ৭ দিন পর্যন্ত সেটি ব্যবহার করে ডিসকাউন্ট নিতে পারবেন গ্রাহক। কুপন রিডিম করার জন্য ন্যূনতম ১,০০০ টাকার পেমেন্ট করতে হবে। একজন গ্রাহক এক দিনে একটি কুপন এবং ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ দুইবার কুপন ব্যবহার করে কেনাকাটায় সর্বোচ্চ ২০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

অফারের বিস্তারিত www.bkash.com/bn/worldcup_payment_offer – এই লিংকে।

বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট পদ্ধতি খুব সহজ। অ্যাপের হোমস্ক্রিনে ‘পেমেন্ট’ আইকনে ট্যাপ করলে পরের ধাপে ‘কিউ আর কোড স্ক্যান করতে ট্যাপ করুন’ অপশন আসবে। অথবা, সরাসরি হোমস্ক্রিনের নিচে থাকা কিউআর কোড-এ ট্যাপ করে গ্রাহক সহজেই পেমেন্ট করতে পারেন। উল্লেখ্য, এই ১০০ টাকা কুপনের অফার পেতে হলে গ্রাহককে মার্চেন্ট নম্বর টাইপ না করে সরাসরি কিউআর কোড স্ক্যান করতে হবে।

এই মুহূর্তে সারাদেশে প্রায় ৩ লাখ এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন করে কিংবা দিনে-রাতে যেকোনো মুহুর্তে দেশের শীর্ষস্থানীয় ৩৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে অ্যাড মানি করে গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, স্কুল কলেজের বেতন পরিশোধ, টিকেট কাটা, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করাসহ দেশজুড়ে ৩ লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে কেনাকাটার পেমেন্ট করছেন অনায়াসে। ৬ কোটি ৪০ লাখ গ্রাহকের জন্য ডিজিটাল টাকা ডিজিটাল পদ্ধতিতেই খরচের সুযোগ আরো বিস্তৃত হওয়ায় দিন দিন বিকাশ পেমেন্ট আরো জনপ্রিয় হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি