সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
29.5 C
Dhaka

বিকাশে বেতন-ভাতা পাচ্ছেন প্রাণ ফুডস-এর কর্মীরা

টেকভিশন২৪ ডেস্ক : কর্মীদের বেতন ও অন্যান্য ভাতা এখন বিকাশের মাধ্যমে বিতরণ করছে প্রাণ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেড। এ মুহূর্তে প্রতিষ্ঠানটির সাড়ে ১২ হাজারের বেশি কর্মী বেতন-ভাতা পাচ্ছেন বিকাশে।

বিকাশে বেতন দেয়ার এই সেবা গ্রহণ করায় প্রাণ ফুডস এর বেতন-ভাতা বিতরণে ক্যাশ টাকার ঝামেলা দূর হয়েছে এবং তাৎক্ষণিক কর্মীদের বিকাশ অ্যাকাউন্টে বেতন পৌঁছে যাচ্ছে সহজেই।

ডিজিটাল এই স্যালারি ডিজবার্সমেন্ট সেবা চালু উপলক্ষে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীদের জন্য স্বয়ংক্রিয় এবং ক্যাশলেস পদ্ধতিতে বেতন বিতরণের বিষয়ে আলোচনা করেন।

প্রাণ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইলিয়াস মৃধা এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিকাশের কমার্শিয়াল ডিভিশনের ইভিপি মাসরুর চৌধুরী, প্রাণ-এর ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ ইয়ামিন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিকাশ অ্যাকাউন্টে বেতন পাওয়ার পর প্রাণ ফুডস লিমিটেডের কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন-অনলাইন কেনাকাটার পেমেন্ট করা, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান দেয়া, স্কুল কলেজের বেতন পরিশোধ করা, বাস-ট্রেন-বিমান-লঞ্চ ও মুভি টিকেট ক্রয় করা, বিভিন্ন ধরনের অনলাইন নিবন্ধনের ফি পরিশোধ করা সহ অসংখ্য সেবা সহজেই গ্রহণ করতে পারেন। পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রায় ৩ লক্ষ এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংকের ১৬০০টির বেশি এটিএম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারেন। এছাড়া, বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা রেখে মুনাফা লাভের সুযোগ তো রয়েছেই।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি