শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

বিকাশের পে-রোল সল্যুশন নিল ইউনিক গ্রুপ ও হানসা ম্যানেজমেন্ট

টেকভিশন২৪ ডেস্ক : কর্মীদের বেতন ও অন্যান্য ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে দেশের জনশক্তি রপ্তানী, আবাসন, নির্মাণ, হসপিটালিটি, বিদ্যুৎ ও জ্বালানী, টেলিযোগাযোগ, কৃষি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের অন্যতম বৃহৎ কংলোমারেট ইউনিক গ্রুপ ও তার অঙ্গ প্রতিষ্ঠান হানসা ম্যানেজমেন্ট।

সম্প্রতি বিকাশের সাথে ইউনিক গ্রুপ ও হানসা ম্যানেজমেন্টের মধ্যে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইউনিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (ট্রাস্ট অফিস) সৈয়দ সানোয়ারুল হক ও এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাপ্টেন আনিসুর রহমান; হানসা ম্যানেজমেন্টের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সাহেদুল হক এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দু’টির কর্মীরা বিকাশের পে-রোল সল্যুশনের মাধ্যমে তাদের বিকাশ অ্যাকাউন্টে বেতন-ভাতা পাবেন। পর্যায়ক্রমে ইউনিক গ্রুপের অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানের কর্মীদেরও এই ডিজিটাল পে রোল সেবার আওতায় নিয়ে আসা হবে।

বিকাশে বেতন দেয়ার সেবা গ্রহণ করায় একদিকে কর্মীরা যেমন সহজে বেতন-ভাতা পাচ্ছেন, অন্যদিকে ক্যাশ টাকার ঝামেলা দূর হওয়ায় সামগ্রিক বেতন ব্যবস্থাপনা আরো সহজ ও সাশ্রয়ী হয়েছে। ফলে দেশের প্রায় ৭ শতাধিক গার্মেন্টসসহ বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

শুধু বিকাশে বেতন পাওয়াই নয়, কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট করা, বাস-ট্রেন-লঞ্চ-বিমানের টিকেট কেনাসহ নানান সেবা নিতে পারছেন। প্রয়োজনে দেশজুড়ে বিস্তৃত সাড়ে চার লাখের বেশি এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংক এর ১৫০০ এর অধিক এটিএম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারছেন।

পাশাপাশি, ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে কর্মীরা তাৎক্ষণিক তাদের বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পেতে পারেন। এছাড়া আইডিএলসি ফিন্যান্স এর মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদী মাসিক সঞ্চয় সেবাও গ্রহণ করতে পারবেন কর্মীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি