রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
22 C
Dhaka

বাণিজ্য মেলায় বিনামূল্যে প্রবেশাধিকারসহ বিকাশের নানান অফার

টেকভিশন২৪ ডেস্ক : মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্টে প্রবেশ টিকেট এবং বিভিন্ন স্টলে পণ্য ক্রয়ে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, বিকাশের বুথে নতুন অ্যাকাউন্ট খুলে বিনামূল্যে প্রবেশাধিকারসহ আকর্ষণীয় নানা অফার দিচ্ছে বিকাশ।

বিকাশ পেমেন্টে মেলার প্রবেশ টিকেট কিনলেই ৫০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন গ্রাহক। মেলা চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়া, বাণিজ্যমেলায় বিকাশের বুথে এসে নতুন বিকাশ অ্যাকাউন্ট খুললে থাকছে বিনামূল্যে মেলায় প্রবেশের সুযোগ।

টিকেট কিনে ক্যাশব্যাক ছাড়াও মেলায় বিভিন্ন স্টলে পণ্য ও সেবা কিনে বিকাশ পেমেন্ট করলে রয়েছে ৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারগুলো চলবে মেলার শেষ দিন পর্যন্ত। মেলা চলাকালীন একজন গ্রাহক এই অফারের আওতায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। বেঙ্গল পলিমার, ইগলু, ইস্পাহানি টি, যমুনা ইলেকট্রনিক্স, মিঠাই, নাভানা ফার্ণিচার, স্যাভয়, এসএফবিএল (রুচি), কুপার্স, ইজি ফ্যাশন সহ নানান স্টলে এই ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

অফার ও মার্চেন্ট তালিকা সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে – https://www.bkash.com/bn/DITF_2022। বিকাশ অ্যাপ দিয়ে কিউআর কোড স্ক্যান করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে এই অফারগুলো নিতে পারবেন গ্রাহক।

উল্লেখ্য, এবারও মেলা প্রাঙ্গনে যেকোনো প্রাপ্তবয়স্ক নাগরিক জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এবং একটি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বাণিজ্যমেলায় বিকাশ বুথে এসে বিনামূল্যে বিকাশ অ্যাকাউন্ট খোলার সুযোগ নিতে পারছেন। একই সাথে গ্রাহক সুবিধার কথা বিবেচনায় রেখে মেলা প্রাঙ্গনে ক্যাশইন ও ক্যাশআউটের সুবিধাও রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

সর্বশেষ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও...

খুলনায় ৬ দিনের ডিজিটাল কম্পিউটার মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় 'আজকের প্রযুক্তি, আগামীর দিনের শক্তি' এই প্রতিপাদ্যকে...

অনলাইন নিউজ পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি