শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
25.3 C
Dhaka

ফোন হারালেও ব্যক্তিগত ছবি সুরক্ষিত রাখতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক:  ফোন হারিয়ে যাওয়াটা নতুন কোনো বিষয় না। তবে ফোন হারিয়ে যাওয়ার দুঃখের চেয়ে ভয় হয় ফোনে থাকা ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে। তবে এখন ফোন হারালেও আপনার ব্যক্তিগত তথ্য, ছবি বেহাত হওয়ার সম্ভাবনা নেই। গুগল এনেছে নতুন সুবিধা।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজের ফোনে ‘গুগল ফাইন্ড মাই ডিভাইস’ আগে থেকে সক্রিয় করে রাখতে পারেন। তাহলেই ফোন হারালেও চিন্তার কিছু নেই। দেখে নিন কীভাবে কাজটি করবেন-

>> সেটিংস খুলুন।
>> গুগল সিলেক্ট করুন।
>> সেখানে ‘অল সার্ভিস’-এ ট্যাপ করুন।
>> সেখানে ‘ফাইন্ড মাই ডিভাইস’ সিলেক্ট করতে হবে।
>> এরপর ‘ইউজ ফাইন্ড মাই ডিভাইস’ সুইচ অন করে ফেলুন।
>> এটা এনাবল থাকলে আপনার ফোনকে অন্য কোনো ওয়েব ব্রাউজার কিংবা ডিভাইস থেকে অনুসন্ধান করা যাবে।

ফোন যদি হারিয়ে যায়, তাহলে অনায়াসে ওই অ্যান্ড্রয়েড ডিভাইসটি খুঁজে পেতে পারবেন এর সাহায্যে। এখন সব স্মার্ট ডিভাইসেই গুগল লগ ইন করা থাকে। এর সাহায্যে স্মার্টওয়াচ, ইয়ারবাড ইত্যাদি সবই খুঁজে পাবেন সার্চ করলে। তবে মাথায় রাখতে হবে এটা তখনই সম্ভব হবে যখন আপনার হারানো ডিভাইসে ইন্টারনেট অন করা থাকবে। তাই যদি কেউ সেটি সুইচ অফ করে দেয়, সেক্ষেত্রে আর লোকেশন দেখা যাবে না। তবে সুইচ অফ করার সময় যে লোকেশন ছিল সেটা দেখা যাবে। আর যদি আপনি নিশ্চিত থাকেন আপনার ফোনটি চুরি করা হয়েছে, তাহলে ইন্টারনেট অন থাকলে দূর থেকেই ফোনটিকে নতুন পিন, পাসওয়ার্ড, প্যাটার্ন দিয়ে লক করতে পারেন। মুছে দিতে পারেন সব তথ্য। তবে এতে কিন্তু সব পরিবর্তনই হবে স্থায়ী। ফলে পরে ফোন খুঁজে পেলেও হারানো ছবি, ভিডিও ইত্যাদি আর খুঁজে পাবেন না।

এছাড়াও কয়েকটি জিনিস মাথায় রাখুন। প্রথমত, ফোনে সব সময় শক্তিশালী পিন বা পাসওয়ার্ড দিয়ে রাখুন। কিংবা ফিঙ্গারপ্রিন্ট লক অন রাখুন। এর ফলে কেউ ফোন চুরি করলেও চট করে তার অ্যাক্সেস পাবে না। তাছাড়া নিয়মিত ফোনের তথ্যের ব্যাক আপ রাখুন। ছবি, কন্ট্যাক্ট ও সব জরুরি তথ্য গুগল ড্রাইভ বা অন্য কোনো ক্লাউড স্টোরেজ রেখে দিলে আর নো চিন্তা। ফোন চুরি করে গেলে সব তথ্য মুছে দিলেও হারাবে না কিছুই।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি