বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
27 C
Dhaka

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে পিডিবিএফ-এর সেবা সপ্তাহ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে পিডিবিএফ সুফলভোগীদের জন্য সেবা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া এই দিনে গ্রীনহাউস গ্যাস নি:সরণ কমানোর লক্ষ্যে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর, টুংগীপাড়া এবং কোটালীপাড়া উপজেলায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন কার্যক্রম ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, এমপি মহোদয়।

উক্ত অনুষ্ঠানে স্বপন ভট্টাচার্য্য বলেন “মাননীয় প্রধানমন্ত্রীর জন্মতিথিতে জাতির পিতার স্মৃতি বিধৌত  গোপালগঞ্জ জেলায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন একটি স্মরণীয় দিন হয়ে থাকবে”।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার বলেন “মাননীয় প্রধানমন্ত্রীর জন্মতিথিতে পল্লী অঞ্চলের অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীকে আরও বৃহত্তর পরিসরে সেবা বলয়ের আওতায় আনতে পিডিবিএফ বদ্ধ পরিকর। সুফলভোগীদের জন্য গৃহীত এ সেবা সপ্তাহের মাধ্যমে পিডিবিএফ-এর সেবা বলয়ের বাইরে রয়েছে এমন দরিদ্র জনগোষ্ঠীকে পিডিবিএফ-এর সুফলভোগী হিসেবে সদস্যভুক্তি ও সঞ্চয় পরিসেবা প্রদান করা হবে”। এসময় পিডিবিএফ এর প্রধান কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয় এবং দারিদ্র্য বিমোচন ও বিকশিত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য অবদান শীর্ষক আলোচনা করা হয়।

পিডিবিএফ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ ছাড়াও অঞ্চল পর্যায়ের উপ-পরিচালকগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি