শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
31 C
Dhaka

পিছিয়ে পড়া মানুষকে আর্থিক সেবা দিতে ‘নগদ’ ও ডানা ফিনটেকের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশে পিছিয়ে পড়া মানুষদের ডিজিটাল পদ্ধতিতে এসএমই লোন ও সেবা প্রদানের লক্ষ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘ নগদ ’ ও ডানা ফিনটেকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে অংশীদারিত্বের ভিত্তিতে ‘নগদ’ ও ডানা ঋণদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে এসএমই ডিজিটাল ঋণ প্রদানসহ গ্রাহকদের অন্যান্য আর্থিক সেবা প্রদান করবে।

সম্প্রতি ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ‘নগদ’ এর প্রধান নিৰ্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ ও ডানা ফিনটেকের কো-ফাউন্ডার এবং প্রধান নিৰ্বাহী কর্মকর্তা (সিইও) গাজী ইয়ার মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘নগদ’-এর চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী ও ডানা ফিনটেকের কো-ফাউন্ডার এবং সিওও জিয়া হাসান সিদ্দিক। 

এই চুক্তির মাধ্যমে সহজেই দেশের মাইক্রো ও এসএমই উদ্যোক্তা খাতে থাকা উদ্যোক্তারা ঋণদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে পারবেন। বিশেষ করে এসএমই ডিজিটাল লোন, বাই নাউ পে লেটার (বিএনপিএল) ও আর্ন ওয়েজ প্রপোজিশনসহ এমন আরও অনেকসুবিধা, যা ‘নগদ’ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এই সেবাটি যেমন ‘নগদ’-এর পেমেন্ট ইকোসিসটেমকে প্রসারিত করবে, তেমনি ডানা ফাইন্যান্সের এমবেডেড ঋণ ব্যবস্থাকেও প্রসারিত করবে।

চুক্তি সম্পর্কে ‘নগদ’-এর প্রধান নিৰ্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘এ দেশে পিছিয়ে পড়া ব্যক্তি, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর জন্য এই চুক্তিটি একটি মাইলফলক। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ও ডানার ডিজিটাল ক্রেডিট স্কোরিংয়ের মাধ্যমে নগদ ব্যবহারকারীরা সহজেই এই সুবিধা ভোগ করতে পারবেন। এই সেবাটি পিছিয়ে পড়া ও এসএমই এন্টারপ্রাইজ খাতে অর্থ যোগানোর জন্য নতুন একটি দুয়ার উন্মোচন করবে। বিশেষ করে যারা লোন ও ক্রেডিট কার্ড সেবার বাইরে থাকেন।’

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি