বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
26.9 C
Dhaka

পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপে এওয়ান ইস্পোর্টস’র পার্টনার বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশী দল এওয়ান ইস্পোর্টস-এর প্রমোশনাল পার্টনারের দায়িত্ব পালন করবে বাংলালিংক। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই গেমিং প্রতিযোগিতা।

প্রতিযোগিতাটির গ্রূপ পর্যায়ে বিশ্বের নানা প্রান্ত থেকে অংশ নেওয়া মোট ২৪টি দলের মধ্যে থেকে এওয়ান ইস্পোর্টস-সহ ১৬টি দলকে বাছাই করা হয়। প্রমোশনাল পার্টনার হিসেবে বাংলালিংক প্রতিযোগিতা চলাকালীন  এওয়ান ইস্পোর্টস সম্পর্কে যাবতীয় তথ্য জানাবে বিভিন্ন ডিজিটাল চ্যানেলের মাধ্যমে।

বাংলালিংক-এর ব্র্যান্ড অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ বলেন,”বিশ্বব্যাপী মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি এখন গেমিং-এ আগ্রহীদের জন্য অর্থ উপার্জনের  অনেক সুযোগ সৃষ্টি করছে। ইন্টারনেটের মাধ্যমে তরুণরা ডিজিটাল দুনিয়ার নানা ক্ষেত্রে বিচরণের সুযোগ পাচ্ছে। এওয়ান ইস্পোর্টস-এর সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা জানাতে চাই যে, গেমিং শুধু বিনোদনের একটি উপায় নয়, বরং এটি বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত একটি স্পোর্ট। ওকলা স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুত গতির মোবাইল নেটওয়ার্ক হিসাবে বাংলালিংক আন্তর্জাতিক পর্যায়ে এওয়ান ইস্পোর্টস-এর সহযোগী হতে পেরে আনন্দিত।”

এওয়ান ইস্পোর্টস-এর ফাউন্ডার কাজী আরাফাত হোসেন বলেন,”এটি অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একটি ব্যাপার যে, বাংলালিংক-এর মতো প্রথম সারির একটি ব্র্যান্ড গেমারদের উৎসাহ দিচ্ছে এবং তরুণদেরকে ইন্টারনেটের শক্তি কাজে লাগিয়ে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করছে। আমাদের এই যাত্রায় বাংলালিংক-কে সহযোগী হিসেবে পেয়ে আমরা খুশি হয়েছি।”

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি