রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka

পাঠাও বাইকে এখন দেশের সর্বনিম্ন কমিশন রেট

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাইক রাইড শেয়ারিং এ মার্কেট লিডার ‘পাঠাও’ কমিশন ১০ শতাংশে কমিয়ে এনেছে। এই সিদ্ধান্তের ফলে চালকরা ‘ট্রিপ’ এর ভাড়া থেকে সর্বোচ্চ ৯০ শতাংশ আয় করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে নতুন এই নীতি কার্যকর হচ্ছে। এদিন থেকে পিক আওয়ারে (সকাল ৮টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত) পাঠাও বাইকে ১০ শতাংশ করে কমিশন নেবে। এছাড়া, অফ-পিক আওয়ারে নেবে সর্বোচ্চ ১৫ শতাংশ কমিশন। এটি বাংলাদেশের সকল রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের মধ্যে সর্বনিম্ন কমিশন।

এর আগে, পাঠাও বাইকে ঢাকায় ১৫% এবং চট্টগ্রাম ও সিলেটে ২৫% কমিশন প্রযোজ্য ছিলো। নতুন নির্ধারিত এই কমিশন সারাদেশের জন্য প্রযোজ্য হবে।

পাঠাওয়ের এই পদক্ষেপের ফলে যাত্রীদের জন্য পাঠাও বাইক আরো বেশি নির্ভরযোগ্য ও সহজলভ্য হবে। বিশেষ করে পিক আওয়ারে যখন রাইড শেয়ারিং সার্ভিসের চাহিদা তুলনামূলকভাবে অনেক বেড়ে যায় তখন যাত্রীরা আরো সহজে সেবা পাবেন এবং চালকরাও নিজেদের আয় বাড়াতে সক্ষম হবেন।

এ প্রসঙ্গে পাঠাও এর সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ফাহিম আহমেদ বলেন, “চালকদের আয় বৃদ্ধি এবং তাদের জীবনমানের উন্নয়নে পাঠাও সুযোগ তৈরি করেছে। এরি ফলশ্রুতিতে পাঠাও এর সাথে থাকা বিশাল রাইডার কমিউনিটির ইনকাম আরো বাড়াতে এবং তাদের নিরাপদ ও নির্ভরযোগ্য রাইড শেয়ারিং সেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ পাঠাও বাইকে কমিশন কমিয়ে আনা হয়েছে।“

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি