শনিবার, মার্চ ১৪, ২০২৬
34.3 C
Dhaka

নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলালিংক ও জেডটিই’র চুক্তি    

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, তাদের চলমান সহযোগিতা জোরদার করতে জেডটিই-এর সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। গ্রাহকদের কাছে উন্নত ও মানসম্পন্ন ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতির পাশাপাশি এই চুক্তির লক্ষ্য হলো নেটওয়ার্ক অবকাঠামোর আধুনিকায়ন ও উন্নয়ন। 

জেডটিই-এর উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের শীর্ষস্থানীয় ডাটা সেবা প্রদানকারী হিসেবে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করাই বাংলালিংক-এর লক্ষ্য। গ্রাহকদের জন্য দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদানে বাংলালিংক-এর প্রতিশ্রুতির সাথে এই উদ্যোগটি সামঞ্জস্যপূর্ণ, টানা চার বছর বাংলাদেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসবে অপারেটরটির ওকলা® স্পিডটেস্ট অ্যাওয়ার্ড™ অর্জন থেকে যা সহজেই অনুমেয়।

চুক্তির অংশ হিসাবে, বাংলালিংক-এর ফোর-জি কভারেজ ও নেটওয়ার্ক সক্ষমতা আরও বাড়াতে জেডটিই তাদের সর্বাধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন স্থাপনের পাশাপাশি উন্নত ও উদ্ভাবনী সমাধান অন্তর্ভুক্ত করবে।

বাংলালিংক-এর সিইও এরিক অস ও জেটিই ভিওন গ্লোবাল-এর ম্যানেজিং ডিরেক্টর, লিয়াও হুই বাংলালিংক কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।      

বাংলালিংক-এর সিইও এরিক অস বলেন, “দেশব্যাপী প্রতিনিয়ত ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলালিংক-এর নেটওয়ার্ক অবকাঠামো দ্বিগুণ করার চলমান কর্মকান্ডের সাথে সামঞ্জস্য রেখে, এই কৌশলগত চুক্তি আমাদের গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলব বলে আমরা আশাবাদী। এই অগ্রগতি যোগাযোগ ও গ্রাহক সম্পৃক্ততার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে, এবং সর্বোপরি স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে অবদান রাখবে।”   

জেডটিই বাংলাদেশের সিইও মাও জানইয়ং বলেন, “বাংলালিংক আমাদের অন্যতম ও সম্মানিত অংশীদারদের একটি, অপারেটরটির সাথে বাংলাদেশে জেডটিই-এর সবচেয়ে বড় মার্কেট শেয়ার রয়েছে। আমরা মনে করি এই চুক্তিটি  বাংলালিংক-এর সাথে আমাদের কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের শুরু। বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে জেডটিই  বাংলালিংক-কে নিজেদের সেরা প্রযুক্তি ও সেবা প্রদান করবে। আমরা অপারেটরটির নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করবো যাতে তারা গ্রাহকদের সবচেয়ে উন্নত অভিজ্ঞতা দিতে পারে। আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো বাংলাদেশের ডিজিটালাইজেশনকে সমর্থন করা ও ‘এক গ্রাম, এক পণ্য’ কৌশলকে এগিয়ে নেওয়া।”

বাংলালিংক-এর চিফ টেকনোলজি এন্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কের বলেন, “জেডটিই-এর সর্বাধুনিক যন্ত্রাদি বাংলালিংক-এর নেটওয়ার্ক কভারেজের মান বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের উচ্চ মানসম্পন্ন অভিজ্ঞতা প্রদান করবে। জেডটিই-এর সাথে দীর্ঘমেয়াদী চুক্তির ফলে আমরা তাদের উদ্ভাবনী সেবা ও উন্নত প্রযুক্তি থেকে প্রতিনিয়ত সুবিধা পাবো।”

এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ লিগাল অফিসার এন্ড কোম্পানি সেক্রেটারি জহরত আদিব চৌধুরী, বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার, তাইমুর রহমান, বাংলালিংক-এর চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ, বাংলালিংক-এর প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ডিরেক্টর কে এম জাকারিয়া, বাংলালিংক-এর নেটওয়ার্ক সার্ভিস ম্যানেজমেন্ট ডিরেক্টর হাসতান রেজা মাহবুব আলম, জেডটিই বাংলাদেশ-এর সিটিও জিয়াংজিয়াও, জেডটিই বাংলালিংক বিইউ-এর অ্যাকাউন্ট ডিরেক্টর লিউ লিয়ান, জেডটিই বাংলালিংক বিইউ-এর অ্যাকাউন্ট ম্যানেজার জাও জেনসহ প্রতিষ্ঠান দুইটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগন।        

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

সর্বশেষ

ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস অফার

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি