শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

নিরাপদ ও হালাল ইন্টারনেট অভিজ্ঞতা দিতে এল কাহাফ গার্ড

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেটের দুনিয়ায় এখন প্রতারণার জাল পেতে রেখেছে সাইবার দুর্বৃত্তরা। পর্নোগ্রাফি, জুয়া, নীপিড়ন, অশ্লীল কনটেন্টে ভরা অনেক কিছুই অজান্তেই চোখের সামনে হাজির হচ্ছে। এর প্রভাব পড়ছে শিশুদের ওপর। বিশ্বের প্রায় ২০০ কোটির বেশি মুসলিম তাদের নৈতিক অবস্থান সমুন্নত রাখতে এ ধরনের কনটেন্ট থেকে দূরে থাকতে চান।

এ লক্ষ্যেই তুরস্কের উদ্যোক্তা প্রতিষ্ঠান (স্টার্টআপ) হালালজ তৈরি করেছে কাহাফ গার্ড নামের একটি নতুন অ্যাপ ও ব্রাউজার এক্সটেনশন। সম্প্রতি এটি উন্মুক্ত করা হয়েছে।

হালালজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন ২০২২ সাল থেকে ইন্টারনেটে অশ্লীল কনটেন্ট থেকে সহজে মুক্তির উপায় নিয়ে কাজ শুরু করেন। এরপর তিনি এর সমাধান হিসেবে তৈরি করেন কাহাফ গার্ড নামের এই হারাম ব্লক ও ডিএনএস সুরক্ষা এক্সটেনশন।

নিজাম উদ্দিন এর ফিচার বিষয়ে বলেন, কাহাফ গার্ড (Kahf Guard) দিচ্ছে হারাম এড-ব্লকার, গুগল/বিং সেইফ সার্চ ফিচার যা দিয়ে এড্যাল্ট কনটেন্ট  সার্চ করা যাবেনা এবং ইউটিউব রেস্ট্রিকশন মোড সুবিধা। এতে পর্নোগ্রাফি ও অশ্লীল কনটেন্ট, ম্যালওয়ার, স্ক্যাম ও ফিশিং,জুয়া ও নেশা জাতীয় কনটেন্ট, ইসলাম বিদ্বেষী কনটেন্ট,  ভুয়া কনটেন্টযুক্ত ৫৫ লক্ষ হারাম ওয়েবসাইটসমূহ থেকে সুরক্ষা পাওয়া যাবে। এটি কাজ করবে রাউটার, ফোন, কম্পিউটার এবং ব্রাউজারে।

পরিবার বান্ধব এ ফিল্টার লাগানো থাকলে শিশু কিশোররাও নিরাপদে থাকবে৷

নিজাম জানান, প্রাইভেসির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে এতে। কাহাফ গার্ড ব্যবহারকারীর তথ্যে নজরদারি বা ব্রাউজিং হিস্টোরিতে ঢু মারে না। বিনা মূল্যে পাওয়া এই সুবিধা কম্পিউটার বা মোবাইল ফোনে যুক্ত করাও সহজ। আর রাউটারের সাথে যুক্ত করলে পুরো বাড়ি নিরাপদ থাকবে।

এদিকে হালাল ইন্টারনেটের ইকোসিস্টেম তৈরির লক্ষ্য নিয়ে হালালজের পক্ষ থেকে এআই যুক্ত কাহাফ ব্রাউজার বেটা (https://kahf.co/) উন্মুক্ত করা হয়েছে।

কাহাফ গার্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে (https://kahfguard.com/) ওয়েবসাইট থেকে৷ প্লে স্টোর (https://kahf.to/android) ও আইওএস স্টোরে(https://kahf.to/ios) পাওয়া যাবে অ্যাপ।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি