বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
25.7 C
Dhaka

“নিজের বলার মত একটা গল্প” ফাউন্ডেশনের ষষ্ঠ আন্তর্জাতিক উদ্যোক্তা মহাসম্মেলন ও মেলা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের উদ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের ৬৪ জেলা ও ১৮ টি দেশ থেকে ২০০০ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আজ ৪ই মে ২০২৪ অনুষ্ঠিত হলো “উদ্যোক্তা মহাসম্মেলন” ও “৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা”। এই উদ্যোক্তাদের সবাই ইকমার্স বা এফকমার্স মাধ্যমে ব্যবসা করে। “নিজের বলার মতো একটা গল্প” উদ্যোক্তা হবার যাবতীয় প্রশিক্ষন, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম – উদ্যোক্তা তৈরির কারখানা। এটা বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতি দিন বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২ টি উপজেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশী সহ মোট সাড়ে ১২ লাখের বেশী তরুণ-তরুণীদেরকে ২৬টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। প্রতি সপ্তাহে সারা দেশে ও বিদেশে প্রায় ৪৯০০ মিটআপের মধ্য দিয়ে চলছে অনলাইন/অফলাইন কার্যক্রমও। “চাকরী করবো না চাকরী দেব” এই ব্রত সামনে রেখে গত ২৩০০ দিন ধরে একদিনের জন্যও আমাদের এই প্রশিক্ষন কর্মশালা” বন্ধ ছিল না। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিন এবং টানা ২৩০০ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি। ইতিমধ্যে এই প্লাটফর্ম থেকে আমাদের লক্ষাধিক উদ্যোক্তা হয়েছেন এবং গত সাড়ে ৬ বছরে বদলে গেছে এই ১২,৫০,০০০ তরুণ-তরুণীদের জীবন, এখন যারা এক একজন দক্ষ,পজিটিভ ও ভালোমানুষ। ৯০ দিন ধরে শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা সব একসাথে সুযোগ রয়েছে এই অনলাইন প্লাটফর্মে। আমাদের লক্ষ্য আগামী ৩ বছরের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ৩০০,০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ তাজুল ইসলাম, মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়,গেস্ট অব অনার জোসেফ গিবলিন, ইকোনোমিক ইউনিট প্রধান, আমেরিকা অ্যাম্বাসি, ঢাকা। বিশেষ অতিথি ব্যারিস্টার সায়েদুল হক সুমন, সংসদ সদস্য, আলাউদ্দিন আহমেদ চৌধুরী, এমপি, ফেনী ১, জারা মাহবুব এমপি, গ্রামীনফোন এর সিইও ইয়াসির আজমান, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ বক্তব্য রাখেন।

আয়োজনটি সভাপতিত্ব করেন, ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ইকবাল বাহার জাহিদ। আজ ৪ মে, ২০২৪ এই উদ্যোক্তা মহাসম্মেলনটি ফার্মগেট কেআইবি অডিটোরিয়ামে ১১:৩০ মিনিটে উদ্বোধন করা হয়। মহাসম্মেলনে খ্যাতিমান ব্যক্তিবর্গ স্পিকার হিসেবে দিনব্যাপী আলোচনা করেন। মেলাটি সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি