রবিবার, নভেম্বর ৮, ২০২৬
28.8 C
Dhaka

দুস্থদের মাঝে সরকারি ভাতার ৭৫ শতাংশ বিতরণ করবে ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে প্রেরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতার ৭৫ শতাংশ টাকা বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস এবং স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী। 

বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতি বছর দুস্থদের মাঝে হাজার হাজার কোটি টাকার ভাতা বিতরণ করে থাকে। সরকার থেকে ব্যক্তিকে (জি-টু-পি) পাঠানো এই সহায়তা কার্যক্রমে ইতিমধ্যে ২১টি জেলায় ৭৭টি উপজেলায় ১২ লাখ ৩৭ হাজার উপকারভোগীর কাছে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার অর্থ বিতরণ করেছে সরকার।

মোট ৮৮ লাখ ৫০ হাজার উপকারভোগীর বাকি ৭৬ লাখ ১৩ হাজার উপকারভোগীকে টাকা পৌঁছে দেবে ‘নগদ’ ও অপর একটি এমএফএস। এই পদ্ধতিতে ভাতা বিতরণের জন্যে গত বছরের শেষের দিকে সরকার আট বিভাগের আটটি ইউনিয়নে ডেমো করে, যার ভিত্তিতে সরকার ‘নগদ’ এর মাধ্যমে ভাতার ৭৫ শতাংশ বিতরণের সিদ্ধান্ত নেয়। ‘নগদ’ এর বিতরণ করা এই ৭৫ শতাংশ উপকারভোগী দেশের ৪০টি জেলার বাসিন্দা।

সংশ্লিষ্টরা বলছেন, সবচেয়ে নিরাপদে সরকারি ভাতা জনগণের মাঝে বিতরণের ক্ষেত্রে ‘নগদ’ একটি উদহারণ তৈরি করেছে। ‘নগদ’-এর উপর সরকারের আস্থার প্রতিদান হিসেবেই দুস্থদের মাঝে ভাতা বিতরণে তিন-চতুর্থাংশ ভাতা ‘নগদ’ প্ল্যাটফর্মের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

সরকারি এই ভাতা ক্যাশ আউট করতে উপকারভোগীকে অতিরিক্ত কোনো অর্থ খরচ করতে হবে না। সরকার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর ‘নগদ’-কে প্রতি হাজারে ৭ টাকা ক্যাশ আউট চার্জ দেবে, বাকি টাকা ‘নগদ’ বহন করবে। যার ফলে সরকারি ভাতা ক্যাশ-আউট করতে ভাতাভোগীকে কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না।

চলতি বছর সরকার মোট চারটি কর্মসূচির আওতায় এই ভাতা প্রদান করবে, যেখানে সরকারের মোট বাজেট বরাদ্দ রয়েছে ৫ হাজার ৮৮৫ কোটি ৬৪ লাখ টাকা। এই চারটি কর্মসূচির মধ্যে বয়স্কভাতাভোগী ব্যক্তির সংখ্যা ৪৯ লাখ, যেখানে সরকারের বরাদ্দ ২ হাজার ৯৪০ কোটি টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর সংখ্যা ২০ লাখ ৫০ হাজার, যার পেছনে সরকারি বরাদ্দ ১ হাজার ২৩০ কোটি টাকা। ১৮ লাখ অসচ্ছল প্রতিবন্ধীদের জন্য সরকারি ভাতা বরাদ্দ রয়েছে ১ হাজার ৬২০ কোটি টাকা। এ ছাড়া ১ লাখ প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯৫ কোটি ৬৪ লাখ টাকা শিক্ষা উপবৃত্তি প্রদান করবে সরকার। এই চারটি খাতে ৮৮ লাখ ৫০ হাজার মানুষের বিপরীতে সরকার ৫ হাজার ৮৮৫ কোটি ৬৪ লাখ টাকা বিতরণ করবে।

এর আগে করোনা মহামারির সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ অসহায় পরিবারকে এমএফএস-এর মাধ্যমে ঈদ উপহার বিতরণ করেন যার মধ্যে ১৭ লাখ পরিবারের ‘নগদ’-এর মাধ্যমে উপহার পায়।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিশেষ করে ‘নগদ’-এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতা বিতরণকে আর্থিক খাতের ডিজিটালাইজেশনের বড় নজির বলে মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, “সরকারি সেবা যে কতটা বিশ্বাস ও আস্থার জায়গা তৈরি করেছে, তার প্রমাণ হচ্ছে ‘নগদ’। প্রযুক্তিগতভাবে ‘নগদ’ এতটাই দক্ষ যে জনগণের সঙ্গে সরকারি সমস্ত আর্থিক লেনদেনই ডাক বিভাগের এই সেবা করে দিতে পারে। অন্তত একেটি ক্ষেত্রে সরকারকে স্বয়ংসম্পূর্ণতা দান করার জন্য আমি ‘নগদ’-কে ধন্যবাদ জানাই।”

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম.পি, বলেন, “সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতা বিতরণের যে ডেমো আমরা করেছি সেখানে আমরা খেয়াল করেছি ‘নগদ’-এর প্রযুক্তি খুবই আধুনিক এবং তাদের সেবার কলেবরও অত্যন্ত বিস্তৃত। আশা করছি এই প্রক্রিয়ায় সবচেয়ে কম সময়ে, সঠিক মানুষটির হাতে সরকারের কাঙ্ক্ষিত ভাতা পৌঁছে যাবে।”

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, “আমাদের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা সব সময়ই দেশ ও দেশের জনগণের কথা মাথায় রেখে আমাদের সেবাগুলোকে সাজিয়েছি। সে কারণেই অল্প সময়েই আমরা সরকার ও জনগণের ভালোবাসা পেয়েছি। আমরা বিশ্বাস করি সেদিন খুব বেশি দূরে নয়, ‘নগদ’ সরকারের পুরো ভাতা বিতরণ ব্যবস্থাকে ডিজিটালাইজ করবে এবং জনগণ ও কোনো রকম ঝক্কি ছাড়াই তাদের প্রাপ্য বুঝে পাবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি